শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে সাদা পোশাকের আতঙ্কের জনপদ ৮ মাসে ৩৫ খুন
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে সাদা পোশাকের আতঙ্কের জনপদ ৮ মাসে ৩৫ খুন
শনিবার ● ১৩ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে সাদা পোশাকের আতঙ্কের জনপদ ৮ মাসে ৩৫ খুন

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৮মিঃ) ঝিনাইদহ জেলা জুড়ে এখন সাদা পোশাকের অবহরন সহ নিখোঁজ,হত্যায়,ব্যাপক আতঙ্কের জনপদ হয়ে আছে৷ একের পর এক হত্যাকান্ডই এই আতঙ্কের কারণ৷ গত ৭ মাসে এ জেলায় ৩৩টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে৷ ব্যক্তিগত কোন্দলের কারণেই এসব খুনের ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ৷

অভিযোগে জানা গেছে, ঝিনাইদহ জেলায় ৮ মাসের হত্যাকান্ডের মধ্যে আছে-সেবায়েত, পুরোহিত, হোমিও চিকিত্‍সককে কুপিয়ে, তিন শিশুকে পুড়িয়ে হত্যা, ৭ জন বন্ধুকযুদ্ধে নিহত, ভাগ্নের হাতে মামা, ভাতিজার হাতে চাচা, নির্বাচনী সহিসংতা আওয়ামী লীগ সমর্থক নিহত, ভাইয়ের হাতে ভাই খুন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, গণপিটুনিতে নিহত, সন্ত্রাসীকে জবাই করে ও নারীদের শ্বাসরোধে হত্যার মতো ঘটনা ঘটেছে৷

ঝিনাইদহের পুলিশ সুপার অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলায় এক নারী ও এক যুবকসহ ১১ জন, শৈলকুপায় তিন শিশু দুই নারীসহ ৯ জন, কালীগঞ্জে এক যুবকসহ ৪ জন, হরিণাকুন্ডুতে এক নারীসহ ৮ জন ও মহেশপুরে এক যুবকসহ ৪ জন৷

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম মামুন (২৫) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টাসের্র ছাত্র নিহত৷

৪ জুলাই শৈলকুপা উপজেলায় আব্দুল হান্নান নামে এক যুবকের গলাকাটা মরদেহ ঝিনাইদহ-কুষ্টিয়া সীমানত্ম থেকে উদ্ধার করে পুলিশ৷ ২ জুলাই সদর উপজেলার মধুপুর কবরস্থানে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে ইবনুল ইসলাম পারভেজ (২৯) নামে এক শিবির নেতা নিহত হয়৷

১৬ জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৯ নম্বর রোডের ১১ নম্বর বাসার ৬ তলা থেকে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায় পারভেজকে এবং পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে বলে পরিবার জানান৷

১ জুলাই সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে স্থানীয় শ্রী শ্রী রাধামদন গোপাল মঠের সেবায়েত শ্যামানন্দ দাস ওরফে বাবাজিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ একই দিনে সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মাঠে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শহীদ আল মাহমুদ ও আনিচুর রহমান নামে দুই শিবির কর্মী নিহত হয়৷

১৩ জুন সদর উপজেলার নিজ বাড়ি বদনপুর থেকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোকজন শহীদ আল মাহমুদ তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবি৷ ২২ জুন শৈলকুপার বড়দা গ্রামে রোজিনা আক্তার তমা নামে এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধ ও নির্যাতন করে হত্যা করে একটি প্রভাবশালী মহল৷

৭ জুন ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ ৬ জুন হরিণাকুন্ডু উপজেলাার কাপাসহাটিয়া ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে আলফাজ উদ্দীন মন্ডলকে কুপিয়ে হত্যা করে ভাগ্নে ও ভাতিজারা৷

৫ মে হরিণাকুন্ডু উপজেলার ফলসী ইউনিয়নের আওয়ামী লীগ দুই প্রার্থীর সংঘর্ষে ফলসী গ্রামে দিদারুল ইসলাম মন্ডলের মৃত্যু হয়৷

১০ মে ঝিনাইদহের মহেশপুরের বজরাপুর গ্রামে জমির বিরোধ নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছোট ভাই মোহন বড় ভাই মজিবর রহমান খোকনকে পিটিয়ে হত্যা করে৷

১২ মে নির্বাচনী সহিংসতায় হরিণাকুন্ডু উপজেলার ফলসী গ্রামে আওয়ামী লীগের দু’গ্রপের সংঘর্ষে আহত মুলায়েম হোসেন ঢাকা মেডিকেলে চিকিত্‍সাধীন অবস্থায় মারা যায়৷ গত ২৫ এপ্রিল শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে যৌতুক না দেওয়ায় গৃহবধূ যমুনা বেগমকে পাশবিক নির্যাতন করে হত্যা করে তার স্বামী নাজের আলী ৷

২৩ এপ্রিল হরিণাকুন্ডু উপজেলা পরিষদ এলাকায় নিপা খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে স্বামী ঠান্ডু আলী৷ ২২ এপ্রিল শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই শামিম মন্ডল খুন হয়৷ ১৯ এপ্রিল মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নুর ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যা করে এলাকাবাসী৷

১৩ এপ্রিল দুই শিবির নেতা যশোর এমএম কলেজের অনার্স বাংলা ৩য় বষের্র ছাত্র আবুজার গিফারি ও ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্স ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের ছাত্র শামীম হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ৷ ৮ এপ্রিল সদর উপজেলার ছয়াইল গ্রামে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আকামীর হোসেন নামে আওয়ামী লীগ সমর্থক ঘটনাস্থলেই মারা যায়৷

৩ এপ্রিল ঝিনাইদহ পৌর এলাকার বড় কামারকুন্ডু থেকে সীমা খাতুন নামে এক গৃহবধূকে হত্যা করে তার স্বামী রয়েল হোসেন৷ ১৪ মার্চ কালীগঞ্জে আব্দুর রাজ্জাক নামে এক হোমিও চিকিত্‍সককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ ৪ মার্চ হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিঙ্গারপাড়া গ্রামের শোষপাড়া মাঠ থেকে জসিম উদ্দিন নামে এক শিবির সভাপতির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ৷

২৫ ফেব্রুয়ারি শহরের আদর্শপাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নয়ন হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা৷ ২৪ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার বারোবাজার ফুলবাড়ি গেট এলাকা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ৷

২৩ ফেব্রুয়ারি মহেশপুর উপজেলার হলিদাপাড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চন্তু হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়৷ ১৮ ফেব্রুয়ারি নিখোঁজের চার দিন পর মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের গম ক্ষেত থেকে হাকিমুল ইসলাম পেনু নামে এক সেলুন কর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ৷

৪ ফেব্রুয়ারি হরিণাকুন্ডু উপজেলার ঘোড়াগাছা গ্রামের মাঠে আনোয়ার হোসেন আনু নামে এক সন্ত্রাসীকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা৷ ৩১ জানুয়ারি শৈলকুপা উপজেলার বিজুলীয়া গ্রাম থেকে লিটন বিশ্বাস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

১৫ জানুয়ারি শৈলকুপায় হাবিবপুর গ্রামের শাহিন শেখ নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ ৭ জানুয়ারি সদর উপজেলার বেলেখাল বাজারে ছমির উদ্দিন খাজা নামে এক হোমিও চিকিত্‍সককে হত্যা করে দুর্বৃত্তরা৷ ৫ জানুয়ারি সদর উপজেলার রাধানগর গ্রামে নাসির উদ্দীন বিশ্বাস নামে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়৷

এবং ২ জানুয়ারি শৈলকুপা শহরের কবিরপুর নতুন ব্রিজপাড়া এলাকায় আগুনে দুই ভাগ্নে সহোদর মোসত্মফা সাফিন ও মোস্তফা আমীন এবং ভাতিজাকে মাহীনকে পুড়িয়ে হত্যা করে ঘাতক ইকবাল হোসেন৷

এছাড়াও সাদা পোশাকে তুলে নিয়ে জাওয়ার পরে ১২ আগষ্ট ২০১৬ তারিখ মাদ্রসা শিক্ষক ইদ্রিস আলী পান্না মাষ্টার ও শহিদুল ইসলাম পচার লাশ উদ্ধার করেছে পুলিশ৷

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিককে বলেন, বিশেষ কয়েকটি হত্যাকান্ড ছাড়া বাকি সবই ব্যক্তিগত বিরোধের জের ধরে ঘটেছে৷

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ২০১৬ সালের ৮ মাসে যেসব হত্যাকান্ড ঘটেছে তার জন্য সামাজিক ও পারিবারিক দ্বন্দ্বই দায়ী৷ প্রায় সব কটি হত্যাকান্ডে খুনিদের গ্রেফতার করা হয়েছে৷ বাকীদের ধরতে জোর তত্‍পরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)