শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে আইসিটি প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণের উদ্বোধন করেন : সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে আইসিটি প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণের উদ্বোধন করেন : সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা
রবিবার ● ১৪ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে আইসিটি প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণের উদ্বোধন করেন : সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা

---ষ্টাফ রিপোর্টার :: (৩০ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.১২মিঃ) রাঙামাটিতে ১৪ আগষ্ট রবিবার বিকালে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে আইসিটি প্রকল্পের ১ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং ২য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  গত ১৫ মার্চ ২০১৬  তারিখে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত আইসিটি প্রকল্পের ১ম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করেছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি৷

১ম ব্যাচের চার ব্যাপী মৌলিক প্রশিক্ষণ জুলাই মাসে সমাপ্ত হয়৷ এই ব্যাচের দুই সিফটের মোট ১০০ জন প্রশিক্ষাণার্থী এতে অংশগ্রহণ করেন৷ ১ম ব্যাচের সফল প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি  নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি৷ একই সাথে তিনি ২য় ব্যাচের চার মাস ব্যাপী মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন৷ ২য় ব্যাচের ও ২ সিফটের মোট ১০০ জন প্রশিক্ষাণার্থী অংশগ্রহণ করে৷ মৌলিক প্রশিক্ষণের বিষয়সমূহ হচ্ছে এমএস অফিস, ফটোসপ এবং Illustrator ৷ প্রধান অতিথি মহোদয় প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে বলে জানান৷ তিনি কম্পিউটার শিক্ষা বিষয়ের সাথে ইংরেজি শিক্ষাও প্রয়োজন রয়েছে বলে জানান৷ তিনি বলেন যে ইংরেজি ভাষার না জানার কারণে আমরা অনেক পিছিয়ে আছি৷ তাই তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইটি প্রকল্পের প্রকল্প পরিচালককে আইটি বিষয়ে সাথে ইংরেজি একটি কোর্স চালু করা জন্য পরামর্শ দেন৷ তিনি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী এবং নতুন যোগদানকৃত শিক্ষার্থীদের শুভ কামনা জানান৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. কামাল উদ্দিন তালুকদার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত ভাইস-চেয়ারম্যান (যুগ্ম সচিব) তরুণ কান্তি ঘোষ৷

এসময় উপস্থিত ছিলেন বোর্ডের সম্মানিত সদস্য-অর্থ শাহীনুল ইসলাম৷

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বোর্ডের সম্মানিত সদস্য-প্রশাসন (উপ সচিব) ও আইটি প্রকল্পের প্রকল্প পরিচালক আশীষ কুমার বড়ুয়া৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)