বৃহস্পতিবার ● ২৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে বৃক্ষরোপন সপ্তাহের উদ্বোধন
চুয়েটে বৃক্ষরোপন সপ্তাহের উদ্বোধন
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ‘গাছ আমাদের পরম আত্মীয়, নিরব বন্ধু’ স্লোগানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে । ২৪ আগষ্ট বুধবার কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেছেন এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. হযরত আলী, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল, রেজিস্ট্রার অতি:দায়িত্ব) ও অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী প্রমুখ।
এ সময় চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন,
পরিবেশ সংরক্ষণে গাছ বিরাট ভূমিকা রাখতে পারে। সর্বক্ষেত্রেই গাছের ভূমিকা অপরিসীম। তাই জীবনের প্রয়োজনে বেশি করে গাছ লাগাতে হবে। মানুষের
কল্যাণে গাছ স্রষ্টার অপূর্ব সৃষ্টি। খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বেশি ঠান্ডা, বেশি গরম, ঝড়-ঝঞ্ঝা, বন্যা, বায়ু দূষণ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ আমরা বন্ধ করতে পারি না। কিন্তু অধিক সংখ্যক গাছ-গাছালিই এগুলোর তান্ডবলীলা, ভয়াবহতা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারে। তাই দেশ ও জাতির স্বার্থে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। গাছের প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলতে হবে। বৃক্ষও মানুষের মধ্যে সেতুবন্ধন রচনা করার মাধ্যমে আমাদের দেশকে বদলে দিতে হবে। আসুন, যার যেখানে সুযোগ আছে গাছের চারা লাগাই, অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করি।





শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০