শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ঠিকাদার হত্যার দায়ে ৫ জনের ফাঁসি
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ঠিকাদার হত্যার দায়ে ৫ জনের ফাঁসি
রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ঠিকাদার হত্যার দায়ে ৫ জনের ফাঁসি

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মিঃ) গাজীপুরে আবু সাঈদ নামে এক ঠিকাদারকে হত্যার দায়ে পাঁচজনকে ফাঁসি এবং অপর একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত৷

একই সঙ্গে রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়৷ এদের মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে জরিমানা অনাদায়ে আরও এক মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে৷

৪ সেপ্টেম্বর রবিবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক জনাকীর্ন আদালতে এ রায় দেন৷

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো মোঃ ইয়াকুব আলী (৩৫), মোঃ হান্নান ওরফে হান্নু (৩৬), মোঃ দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৬), মোঃ মনির (৩৩) ও মোঃ ইকবাল হোসেন (৩৩) ৷ এ ছাড়া মোঃ মাসুদ ওরফে মাইছ্যাকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে৷ এদের মধ্যে রায় ঘোষণার সময় আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলু উপস্থিত থাকলেও অন্য আসামিরা পলাতক রয়েছে৷

গাজীপুর আদালতের পিপি এডভেকেট মোঃ হারিছ উদ্দিন আহমদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার নুরুল ইসলাম ওরফে নুরু মিয়ার ছেলে মাটি সরবরাহের ঠিকাদার মোঃ আবু সাইদকে (৪২) পূর্বশত্রুতার জের ধরে গত ২০০৮ সালের ১৭ জুন সন্ধ্যায় আসামিরা বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী ধীরাশ্রম বাজারের পাশের একটি কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যায়৷ সেখানে রাত ১১টার দিকে আসামিরা আবু সাইদকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে৷ পরে নিহতের লাশ ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের উত্তরে রেল লাইনের পাশের একটি জমিতে ফেলে পালিয়ে যায়৷ পরদিন সকালে জয়দেবপুর থানা পুলিশ আবু সাইদের লাশ উদ্ধার করে৷

এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে ২০০৮ সালের ১৮ জুন একটি হত্যা মামলা দায়ের করেন৷ পরে এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে৷ গ্রেফতারকৃতদের মধ্যে ইয়াকুব আলী হত্যার করার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়৷

তদন্ত শেষে পুলিশ ইয়াকুব আলী, হান্নান ওরফে হান্নু, দেলোয়ার হোসেন ওরফে দেলু, মোঃ মনির, মোঃ ইকবাল হোসেন ও মোঃ মাসুদ ওরফে মাইছ্যার বিরুদ্ধে গত ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে৷

প্রসিকিউশনের পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আলহাজ মোঃ হারিছ উদ্দিন আহমেদ এবং আসামিপক্ষে ছিলেন মোঃ হুমায়ুন কবির, লাবিব উদ্দিন ও সালেহ উদ্দিন রিপন৷





আর্কাইভ