মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আলীকদমে শিশু সুরক্ষা কমিটির সভা
আলীকদমে শিশু সুরক্ষা কমিটির সভা

আলীকদম প্রতিনিধি :: শিশু শাস্তি, শিশু শ্রম ও শিশু পাচারের বিষয়ে সকলকে সতর্ক হতে হবে৷ আজ যে শিশু কাল তার উপরই এদেশের ভাগ্য অর্পিত ৷ সুতরাং শিশুদের শারীরিক ও মানষিক বিকাশে সবার গুরুত্বনহকারে অংশগ্রহন করতে হবে৷ আলীকদমে গ্রাউসের কিশোর কিশোরী ৰমতায় প্রকল্প পরিচালিত শিশু সুরক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলীকমদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন৷ গতকাল মঙ্গলবার সকাল এগার ঘটিকায় আলীকদম উপজেলা পরিষদের হল রুমে গ্রাউসের কমিউনিটি মুভিলাইজার চিনু মার্মার সঞ্চালনা এ সভা অনুষ্ঠিত হয়৷ সভা শেষ পর্যায়ে গ্রাউসের কিশোর কিশোরী ক্ষমতায়ন প্রকল্প পরিচালিত উপজেলা ১৫টি পাড়া কেন্দ্রের কিশোর কিশোরী ক্লাবের জন্য শিক্ষা ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়৷ এর আগে সকাল দশটায় প্রধান অতিথি দুটি কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম পরিদর্শন করেন৷
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ও আইসিডিপি’র সহযোগীতায় এবং গ্রাউসের কিশোর কিশোরী ৰমতায় প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিডিপি’র উপজেলা ব্যবস্থাপক মোঃ রায়হান, গ্রাউসের ফোকাল পার্সন মাইকেল মন্ডল, বাপ্পি চক্রবর্তী, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহামেদ ও লামা-আলীকদম অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক হাসান মাহমুদ ও শিশু সুরক্ষা উপজেলা কমিটির সদস্যবৃন্দ প্রমূখ ৷ আপলোড :২০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৩.৪২মিঃ





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু