রবিবার ● ২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খেলা » সুব্রত কাপে বিকেএসপি’র দ্বিতীয় বিজয়
সুব্রত কাপে বিকেএসপি’র দ্বিতীয় বিজয়
ক্রীড়া প্রতিবেদক :: দিল্লির আমবেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত সুব্রত কাপ অনূর্ধ্ব-১৭ প্রমীলা আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ২ অক্টোবর রবিবার সকালের খেলায় বিকেএসপির মেয়েরা ৪-১ গোলের ব্যবধানে ভারতের চন্ডিগড় অনূর্ধ্ব -১৭ প্রমীলা দলকে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে । বিকেএসপি দলের হয়ে সাজেদা, রেহানা, আঁখি ও রিতু প্রত্যেকে ১টি করে গোল করেন । এ নিয়ে বিকেএসপি দুই খেলায় পূর্ন ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকায় শীর্ষে রয়েছে । টুর্নমেন্টে মোট ৩২টি দল ৮টি গ্রুপে অংশ নিচ্ছে । ‘ডি’ গ্রুপে বিকেএসপি ছাড়াও রয়েছে মহারাষ্ট্র, চন্ডিগড় ও তেলেনগানা । আগামীকাল বিকেএসপি গ্রুপের শেষ খেলায় তেলেনগানের বিপক্ষে খেলবে । উল্লেখ্য বিকেএসপিতে এ বছরই প্রথমবারের মত ফুটবল বিভাগে মেয়েদের ভর্তি করা হয় এবং এটাই দেশের বাহিরে প্রথম কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ । দলটি গত ২৬ সেপ্টেম্বর দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয় । বিকেএসপি প্রমীলা দলের দলনেতা হিসেবে সাথে আছেন শামীমা সাত্তার মিমু , ম্যানেজার, উজ্জল চক্রবর্তী ও কোচের দায়িত্বে আছেন পরিতোষ দেওয়ান । উল্লেখ্য বিকেএসপি দলটি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল