শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ইবির সহকারী রেজিষ্ট্রার এখন ঝিনাইদহের বিটিভি’র সংবাদদাতা
ইবির সহকারী রেজিষ্ট্রার এখন ঝিনাইদহের বিটিভি’র সংবাদদাতা
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১২.৫৮মি.) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিষ্ট্রার পিন্টু লাল দত্ত এখন বাংলাদেশ টেলিভিশনের ঝিনাইদহ সংবাদদাতা ৷ প্রায় ৬ বছর ধরে তিনি এই দায়িত্ব পালনরত আছেন৷
২০১০ সালে জেলার সিনিয়র ও পেশাদার সাংবাদিক আসিফ ইকবাল কাজল দলীয় কায়দায় তিনি ঝিনাইদহ জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ লাভ করেন৷ পিন্টু লাল দত্ত এক সঙ্গে বিটিভি ও ইসলামী বিশ্ব বিদল্যালয় থেকে সরকারী ভাবে বেতন ভাতা ও সুবিধা নিচ্ছেন৷
এখন প্রশ্ন উঠেছে একজন ইবির কর্মকর্তা সাংবাদিকতার তকমা গয়ে লাগাতে পারেন কিনা ? ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিষ্টার বলছেন বিষয়টি চাকরি বিধি লঙ্ঘন৷ এক সাথে সরকারের দুইটি প্রতিষ্ঠান থেকে বেতন ভাতা তোলায় বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে সরকারে একাধিক বিভাগ৷
তাদের ভাষ্য এক সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রারও বাংলাদেশ টেলিভিশনের ঝিনাইদহ সংবাদদাতা হিসেবে সরকারের দুইটি গুরুত্বপুর্ন প্রতিষ্ঠানে কাজ করা আইন পরিপন্থি৷ অভিযোগ উঠেছে ইবির সহকারী রেজিষ্ট্রার হিসেবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিস করতে হয়৷
অন্য দিকে বাংলাদেশ টেলিভিশনের ঝিনাইদহ জেলা সংবাদদাতা হলে তাকে সর্বক্ষন নিউজের পেছনে ছুটতে হয়৷ বাংলাদেশ টেলিভিশনের উন্নয়নমূলক খবর প্রচার থাকে৷ এ ক্ষেত্রে তাকে সরকারী কর্মকর্তা ও স্থানীয় এমপিদের সাথে থাকতে হয়৷ কিন্তু বিটিভি প্রতিনিধি পিন্টু লাল দত্ত সরকারী অনুষ্ঠানে থাকেন না৷ ভাড়াটে লোক দিয়ে চলে তার সাংবাদিকতা৷
আবার অনুষ্ঠানে দাওয়াত না করলে সরকারী কর্মকর্তাদের হুমকী ধমকী দেন বলে কথিত আছে৷ বিষয়টি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার আব্দুল লতিফ জানান, সহকারী রেজিষ্ট্রার পিন্টু লাল দত্ত বাংলাদেশ টেলিভিশনের ঝিনাইদহ সংবাদদাতা হিসেবে নিয়োগ আছে কিনা তা আমার জানা নেই৷
সরকারী নিয়ম অনুয়ায়ী একই সাথে সরকারের দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ পেতে পারেন না৷ ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেলিভিশন সরকারের দুইটি প্রতিষ্ঠান৷ যেহেতু বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিসে থাকতে হয়৷
আবার বাংলাদেশ টেলিভিশনে সংবাদদাতা হিসেবে ২৪ ঘন্টা কাজ করতে হয়৷ সেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরী করে সরকারের আরেকটি প্রতিষ্ঠানে কাজ করতে পারেনা৷ তিনি আরো জানান, কোনও ইবি কর্মকর্তার সাংবাদিক হবার সুযোগ নেই৷
এ ব্যাপারে বাংলাদেশ টেরিভিশনের উপ-মহাপরিচালক (নিউজ) নাসির উদ্দীন জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী রেজিষ্ট্রার হিসেবে কর্মরত থেকে বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ পেতে পারেনা৷ এটি বাংলাদেশ টেলিভিশনের চাকরি বিধি বহির্ভূত বলে তিনি জানান৷ তিনি আরো জানান, পিন্টু লাল দত্তর বিরুদ্ধে তদন্ত করে অচিরেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে৷





অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক