শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিলেটের বড়লেখায় ৩৫ দিনে পাঁচজন খুন
প্রথম পাতা » অপরাধ » সিলেটের বড়লেখায় ৩৫ দিনে পাঁচজন খুন
সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটের বড়লেখায় ৩৫ দিনে পাঁচজন খুন

---সিলেট জেলা প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.০০মি.) সিলেটের বড়লেখায় গত একমাসে পাঁচটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। একের পর এক নৃশংস হত্যাকান্ডের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

একটি খুনের রেশ কাটতে না কাটতেই ঘটছে আরো একটি খুনের ঘটনা। আওয়ামী লীগ নেতা প্যানেল চেয়ারম্যান আলম, ব্রিটিশ সিটিজেন বৃদ্ধা মহিলার পর সর্বশেষ গত শুক্রবার জমি নিয়ে পূর্ববিরোধের জেরে আপন ভাতিজার হাতে আসুক আহমদ (৩৬) নামের এক অটোরিকশাচালক নির্মমভাবে খুন হয়েছেন।

এসব ঘটনায় সাধারণ মানুষজন আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করলেও সামাজিক ও নৈতিক অবক্ষয়ে কারণে এ ধরনের হত্যাকান্ড সংঘটিত হচ্ছে বলে সচেতন মহল মনে করেন। এসব হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন তদন্তে সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সুত্রে জানাযায় , গত শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামে দুপুর সাড়ে ১২টার জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে আপন ভাতিজার ছুরিকাঘাতে আসুক আহমদ (৩৬) নির্মমভাবে খুন হন। নিহত আসুক আহমদ কেছরিগুল গ্রামের মঈন উদ্দিন মনাইর ছেলে। তিনি পেশায় সিএনজি চালিত অটোরিকশাচালক ছিলেন। ঘটনার পর পরই ভাতিজা সুমন আহমদ পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামালা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, হত্যাকারী সুমন আহমদকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দাসের বাজার ইউনিয়নের পশ্চিম গুলুয়া গ্রামের মৃত ললিত মোহন দাসের স্ত্রী মায়া রানী দাসকে (৫৫) নিজ গৃহে ঢুকে কাঁচি দিয়ে কুপিয়ে খুন করে ভাসুরপুত্র নিপেশ দাস সুনাই (২৫)। ঘটনার পর পরই এলাকাবাসী অভিযুক্ত নিপেশ দাস সুনাইকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সুনাই। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গির আলম জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচি মায়া রানী দাসকে কুপিয়ে হত্যা করেন সুনাই। আদালতে তিনি চাচি মায়া রানী দাসকে হত্যার কথা স্বীকার করেছেন।
গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে প্রকাশ্যে দিবালোকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আলমকে (৩৮) দা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন কাজল আহমদ (৪৭) নামে স্থানীয় এক সন্ত্রাসী। নিহত আবুল হোসেন আলম সায়পুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। এই ঘটনায় আবুল হোসেন আলমের বাবা খলিলুর রহমান রাতে কাজল মিয়াকে ১ নম্বর আসামি করে ও আরো চার-পাঁচজনকে জনকে অজ্ঞাতনামা রেখে বড়লেখা থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পরদিন গত শুক্রবার ভোরে খুনি কাজল ভারতে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হন। পরে তাকে বড়লেখা থানা পুলিশে সোপর্দ করা হয়। কাজল আদালতে এ হত্যাকান্ডের দায় স্বীকার করেছেন। তবে এ হত্যাকান্ডে ব্যবহৃত দা আজও উদ্ধার করতে পারেনি পুলিশ। নিহতদের পরিবার ও স্থানীয়দের দাবি, রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে কাজলকে দিয়ে আলমকে খুন করা হয়েছে।

এ ঘটনার পর মূল হোতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।
১৩ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার চান্দগ্রামের নিজ বাড়িতে ঈদের দিবাগত রাতে বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক ফাতির আলীর স্ত্রী প্রবাসী মায়ারুন নেছা (৬৬) পুত্রবধূর পরকীয়ার জেরে খুন হন। এ ঘটনায় মায়ারুন্নেছার দেবর হারিছ আলী বাদি হয়ে দু’জনের নামোল্লেখ ও আরো কয়েকজনকে অজ্ঞাতনামা রেখে থানায় মামলা করেন। এ ঘটনায় পুত্রবধূ ফাহিমা (২৮) ও ফাহাদ আহমদ সবুজ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করলেও ঘটনার মূল আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুত্রবধূ ফাহিমা ও ফাহাদ আহমদ সবুজ এ হত্যার ঘটনায় পৃথকভাবে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান জামানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমিতাভ দাস তালুকদার জানান, গৃহবধূ ফাহিমার স্বামীর অবর্তমানে জনৈক ব্যক্তির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘটনার রাতে শ্বাশুড়ি বিষয়টি টের পাওয়ায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।

তিনি জানান, এই ঘটনার মূল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই দিন ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার কোরবানির মাংস বন্টন নিয়ে প্রতিপক্ষের দায়ের কোপে কুতুব আলী নামের এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর পরই এলাকাবাসী হত্যাকারী আব্দুল জলিলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ জানায়, কোনো শত্রুতা ছাড়াই আব্দুল জলিল কুতুব আলীকে কুপিয়ে হত্যা করেছেন। জলিল আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। তিনি বলেন, সাম্প্রতিককালে যে কয়টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, সেগুলোর প্রায় সবগুলোরই রহস্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

পৃথক এসব ঘটনার সাথে জড়িত চারজনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এসব হত্যাকান্ডের সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ