শুক্রবার ● ২১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে দুই যুবক কারাগারে
গাজীপুরে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে দুই যুবক কারাগারে
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর জেলায় রাজস্ব প্রশাসনের জনবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ২১ অক্টোবর শুক্রবার দুই যুবক গ্রেফতার হয়েছেন৷ পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন৷
দণ্ডপ্রাপ্তরা হলেন, শেরপুরের উত্তর শ্রীবরদী গ্রামের মো. আবুল হোসেনে ছেলে মো. নুরুন নবী আজাদ (২৪) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রামের আব্দুর রবের ছেলে তরিকুল ইসলাম (২৫)৷
ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের এনডিসি মামুন শিবলী জানান, শুক্রবার সকালে গাজীপুর জেলায় রাজস্ব প্রশাসনের জনবল নিয়োগের জন্য পরীক্ষা শুরু হয়৷ পরীক্ষা চলাকালে শহরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ক্রেডিট চেকিং কাম সায়ারার সহকারী পদে গাজীপুরের শ্রীপুর এলাকার মারতা এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. তারেকের ( রোল নং ১২৪) প্রক্সি পরীক্ষা দেয়ার সময় নুরুন নবী আজাদকে আটক করা হয়৷
একই অভিযোগে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মিউটেশন কাম সহকারী পদে শ্রীপুরে কর্ণপুর এলাকার আমিনুল ইসলামের (রোল নং ৫৫৭) প্রঙ্ িপরীক্ষা দেয়ার সময় তরিকুলকে আটক করা হয়৷
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তরিকুলকে ৭ দিনের এবং নুরুন নবী আজাদকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা