শনিবার ● ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের মুক্তিযোদ্ধা পঞ্চানন বিশ্বাস শয্যাশায়ী
ঝিনাইদহের মুক্তিযোদ্ধা পঞ্চানন বিশ্বাস শয্যাশায়ী

ঝিনাইদহ প্রতিনিধি :: চিকিত্সার অভাবে শয্যাশায়ী ঝিনাইদহের মুক্তিযাদ্ধা পঞ্চানন বিশ্বাস৷ বর্তমানে তিনি অথের্র অভাবে চিকিত্সাও করাতে পারছেন না৷ শরীরের এক পাশের শক্তি হারিয়ে ফেলেছেন৷ চলাফেরা করতে না পারায় শয্যাগত তিনি৷
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মত কদার নাথ বিশ্বাসের ছেলে পঞ্চানন বিশ্বাস৷
তিনি জানান, ১৯৭১ সালে তার বয়স ২৫ বছর হবে৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে তিনি যুদ্ধেে নেমে পড়ে৷ ভারতের বিহার ৮ নম্বর সেক্টর অবাঙ্গালী রাম প্রকাশ এর নিকট থেকে তিনি প্রশিক্ষণ গ্রহণ কেের দেশে ফিরে আসেন৷ এরপর জেলার বিভিন্ন স্থানে যুদ্ধেে অংশ নেন তিনি৷ দেশ স্বাধীন হওয়ার পর কৃষি কাজ করে সংসার চালান তিনি৷
মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন৷ ৭৫ বছর বয়স এখন তার৷ ২ ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার তার৷ মেয়েটিকে বিয়েও দিয়েছেন৷ ৫ বছর আগে হঠাত্ অসুস্থ্য হয়ে পড়েন তিনি৷ শরীরের এক পাশ পড়ে যাওয়ায় বিছানাগত তিনি৷
প্রথম দিক বাড়ীর জমি জায়গা বিক্রি করে চিকিত্সা করালেও এখন অর্থাভাবে আর চিকিত্সা করাতে পারছেন না৷
নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বলেন, পঞ্চানন বিশ্বাস অসহায় একটি মানুষ৷ নিজের বলে তার কিছুই নেই৷ বর্তমানে তার যে অবস্থা তাতে জরুরী চিকিত্সার প্রয়ােজন৷
আর এ চিকিত্সার জন্য সরকার, কোন প্রতিষ্ঠান বা সমাজের বিত্তবান লোকজন এগিয়ে এসে তার চিকিত্সার ব্যয়ভার বহন করলে হয়তো আবার সে সুস্থ্য হয়ে সবার মাঝে সুদরভাবে বেঁচে থাকতে পারবে৷
এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজলা মুক্তিযাদ্ধা কমান্ডার আলহাজ্ব সিদ্দিক আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে যেকোন প্রকার সুবিধা পেলে তাকে সহযােগীতা করা হবে৷





কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ