রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে বখাটে রাসেলের কারাদন্ড
ঝিনাইদহে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে বখাটে রাসেলের কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২০মি.) ঝিনাইদহে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে রাসেল নামের এক বখাটেকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ৷ বখাটে রাসেল গয়েশপুর গ্রামের তোবারেক মোল্লার ছেলে ৷
৩০ অক্টোবর রবিববার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গণি এ রায় প্রদান করেন ৷
আদালত সুত্রে জানা যায়, বেশ কয়েক মাস যাবত্ সদর উপজেলার গয়েশপুর গ্রামের এক স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিল একই গ্রামের বিবাহিত বখাটে রাসেল ৷
খবর পেয়ে আজ রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে রাসেলকে হাতে নাতে আটক করে৷
পরে আদালত বসিয়ে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক রাসেলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন বিচারক ৷
ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ সদর থানার এ এস আই এজাজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন ৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২