বুধবার ● ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ৫টি অস্ত্রসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
৫টি অস্ত্রসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.১৬মি.) ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ ৪ জনকে আটক করেছে র্যাব-৬৷ বুধবার ভোর রাতে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রাম থেকে তাদের আটক করা হয়৷
ঝিনাইদহ র্যাব ক্যাম্পে’র কোম্পানী কমান্ডার মেজর মনির আহম্মদ প্রেস ব্রিফিং এ জানান. গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়িতে মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে৷
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়৷ সেসময় সেখান থেকে বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর দুই ভাই সোহেল, সোহান রানা এবং একই গ্রামের কনক ও সাতক্ষীরার জামালকে আটক করা হয়৷
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১টি দেশী তৈরী রিভলবার, ৪টি শার্টার গান, ও ৩’শ ২১ বোতল ফেন্সিডিল এবং ৭’শ ৯৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ আড়াই লাখ টাকা উদ্ধার করা হয় বলে র্যাব দাবি করে৷
এর আগে গত ২৭ অক্টোবার বারবাজার রেলওয়ে মাছের আড়ত থেকে বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ ৫ জনকে র্যাব মাদকদ্রব্য ও বোমাসহ আটক করে র্যাব ৬৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)