সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাউজান পুলিশের অভিযানে এক সন্ত্রাসী অস্ত্রসহ আটক
রাউজান পুলিশের অভিযানে এক সন্ত্রাসী অস্ত্রসহ আটক
রাউজান প্রতিনিধি :: (২৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১৩মি.) রাউজান থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে। পুলিশের হাতে ধরা পড়া সন্ত্রাসীর নাম মোজাহের ইসলাম জাহেদ (৩৫)। সেই পূর্ব গুজরা ইউনিয়নের ওবাইদুল্লাহ হাজী বাড়ির আবু আহম্মদ প্রকাশ ননা মাঝির পুত্র।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন গত রবিবার ৬ নভেম্বর দিবাগত রাতে তিনি গোপন সংবাদের ভিত্তিতে এএসআই নয়নসহ পুলিশ দল নিয়ে দক্ষিণ পূর্ব রাউজান জোরাকুল এলাকায় অভিযানে যান।
সেখানে সন্ত্রসী জাহেদকে অস্ত্রসহ অবস্থান করতে দেখে তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। তার কাছে একটি দেশীয় তৈরী এক নলা বন্দুক, তিন রাউ- কার্তুজ ও একটি গুলি রাখার বেল্ট পাওয়া যায়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ এখন বিশেষ অভিযান পরিচালনা করছেন দাগি অপরাধীদের ধরতে। এই অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী জাহেদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরো জানা যায়, সন্ত্রাসী জাহেদ একটি মাদক মামলায় সাজা কেটে জেল থেকে গত বছর বের হয়েছিল।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই