শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » ইছামতি নদী’র অবৈধ দখলদার উচ্ছেদে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে : এম সাইদুল হক চুন্নু
প্রথম পাতা » পাবনা » ইছামতি নদী’র অবৈধ দখলদার উচ্ছেদে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে : এম সাইদুল হক চুন্নু
রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইছামতি নদী’র অবৈধ দখলদার উচ্ছেদে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে : এম সাইদুল হক চুন্নু

---পাবনা থেকে শফিক আল কামাল :: (২৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১২মি.) বাংলাদেশ নদী মাতৃক দেশ৷ নদী ও অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য মিশে আছে বাংলার প্রতিটি মানুষের মনেপ্রাণে৷ সেই নদী আজ পরিনত হয়েছে ময়লার ভাগাড়ে, বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ, নর্দমায় প্রতিনিয়ত জন্ম হচ্ছে ভয়াবহ ডেঙ্গু ও এডিস মশার৷ হাসপাতাল, কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানের বর্জ ও ময়লা আবর্জনা প্রতিনিয়ত বায়ুকে দূষিত করে তুলছে৷

পাবনা জেলা পরিষদ প্রশাসক এম.সাইদুল হক চুন্নু বলেছেন, ঐতিহ্যবাহী ইছামতি নদী’র অবৈধ দখলদার উচ্ছেদ ও পানি প্রবাহের লক্ষে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে৷ তিনি বলেন বরিশালে ইছামতি নদীন ন্যায় আরো একটি নদী নর্দমায় পরিণত হয়৷ তত্‍কালীন জেলা প্রশাসক মাত্র ২০ হাজার জনগনকে সাথে নিয়ে নদীটি উদ্ধার করে পানি প্রবাহ নিশ্চিত করে৷ পাবনার সর্বস্তরের সাধারন মানুষকে সম্পৃক্ত করা গেলে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীও পূর্বের ন্যায় স্রোত ফিরে পাবে৷

১৩ নভেম্বর রবিবার সাড়ে ১০ টায় শহীদ এম মনসুর আলী কলেজ এবং ইছামতি নদী উদ্ধার আন্দোলন এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ৯ তম মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

ইছামতি নদী উদ্ধার আন্দোলন এর আহবায়ক এস.এম.মাহবুব আলম’র সভাপতিত্বে এবং সাংবাদিক ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন’র সহ-সাংগঠনিক সম্পপাদক শফিক আল কামাল’র পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, শহীদ এম মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যৰ আব্দুস সামাদ খান, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, আকতারুজ্জামান এবং আজগর আলী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা এমবিএ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান খান, বাঁচতে চাই এর নিবার্হী পরিচালক আব্দুর রব মন্টু ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জহুরুল ইসলাম প্রিন্স প্রমুখ৷

এসময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট রাজশাহী বিশ্ববিদ্যালয়’র পিএইচডি গবেষক ও শহীদ এম মনসুর আলী কলেজ ‘র সহকারী অধ্যাপক আল আমিন, মীর ফজলুল করিম বাচ্চু, লুত্‍ফর রহমান রতন, কবি ইদ্রিস আলী, সাংবাদিক আব্দুল কাদের, আসির ফয়সাল, সাঈদ উল ইসলাম, সাদ্দাম হোসেন, শহীদ এম মনসুর আলী কলেজ’র শিক্ষক ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ৷

উল্লেখ্য ইছামতি নদী উদ্ধার আন্দোলন ঘোষিত ১০ দফা দাবী আদায়ের লক্ষে এর আগে আরো ৮ টি মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ মানববন্ধনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ দাবী আদায় না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে পাবনার সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেন৷





আর্কাইভ