শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে ৩ লাশ উদ্ধার : আটক ৫
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে ৩ লাশ উদ্ধার : আটক ৫
বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জে ৩ লাশ উদ্ধার : আটক ৫

---সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৩০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩০মি.)  সিরাজগঞ্জে পৃথক ঘটনায় নিহত ৩ জনের লাশ উদ্ধার ও একটি ঘটনায় ৫ জনকে করেছে পুলিশ। এদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো, এনায়েতপুর থানার ঝাউপাড়া গ্রামের আনছার আলীর মেয়ে খাদিজা খাতুন (১৮) ও নাটোরের গুরুদাসপুর উপজেলার শাহপুর গ্রামের মৃত ফকিম শেখের ছেলে রফিকুল ইসলাম (৬০)। খাদিজা খুনের সাথে জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে আটক করেছে। এরা হলো, শাহজাদপুর উপজেলার ধরজামতৈল গ্রামের ইব্রাহিম হোসেন (৬২), রফিকুল ইসলাম (৩০), রমজান আলী (২৫) এবং এনায়েতপুরের ঝাউপাড়ার ভোলা (৩০) ও ইসমাইল হোসেন (৬০)।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান, এনায়েতপুর থানার খুকনি ঝাউপাড়া গ্রামের খাদিজা ও সুতার দোকানের কর্মচারী একই গ্রামের ইউসুফের সাথে কয়েক বছর যাবত প্রেমের সম্পর্ক চলছিল। এ অবস্থায় খাদিজা তার প্রেমিককে বিয়ের জন্য চাপ দিলে সে অপারগতা প্রকাশ করে। এ কারনে ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে পাশ্ববর্তী শাহজাদপুর উপজেলায় ধরজামতৈল গ্রামে অবস্থিত প্রেমিক ইউসুফ আলীর বোন জামাইয়ের বাড়িতে খাদিজা আশ্রয় নেয়। একপর্যায়ে ইউসুফের স্বজনরা তাকে মারপিট করে গুরুতর আহত করে। খবর পেয়ে খাদিজার বাবা ওই বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে সে মারা যায়। সন্ধ্যায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রেমিক ইউসুফ আলীর ৫ স্বজনকে আটক করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’কে জানান, ঘটনাস্থল শাহজাদপুর উপজেলায় হওয়ায় এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য আজ দুপুরে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর রহমান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’কে জানান, সকালে উপজেলার হামকুড়িয়া ব্রীজের নিচে পানিতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহত রফিকুল ইসলাম (৬০) নাটোরের গুরুদাসপুর উপজেলার শাহপুর গ্রামের মৃত ফকিম সেখের ছেলে। তার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।
ওসি আরও জানান, মঙ্গলবার বিকেলে তাড়াশের নওগা জিন্দানী মাজারে নেশা গ্রস্থ অবস্থায় অজ্ঞাতনামা এক পাগল অসুস্থ হয়ে পড়লে এক ভ্যান তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রেখে যায়। চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর সকালে সে মারা যায়। তার আনুমানিক বয়স ৫৫ বছর। পরিচয় পাওয়া যায়নি। তাকে লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ