বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ব্যাটারী চালিত রিকশার বিরুদ্ধে অভিযান
বিশ্বনাথে ব্যাটারী চালিত রিকশার বিরুদ্ধে অভিযান
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২১মি.) বিশ্বনাথে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ৪ জানুয়ারি বুধবার দুপুরে পৃথকভাবে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। ভ্রাম্যমান আদাতলের মাধ্যমে ব্যাটারী চালিত রিকশা চালকদের জরিমানা ও রিকশার ব্যাটারী জব্দ করা হয়। উপজেলা সদরের নতুন বাজারস্থ বাসিয়া সেতুর উত্তর মূখ থেকে অভিযান শুরু হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় এ অভিযান চলে। অভিযানকালে ব্যাটারিচালিত রিকশা আটকের পর রিকশার ব্যাটারী খুলে নেয়া হয়। অভিযানকালে ৪টি রিকশার ব্যাটারী খুলে নেয়া হয়। এছাড়া ৪টি রিকশাকে ৫০ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বাদলের নেতৃত্বে একদল পুলিশ।
এদিকে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার কলেজ রোড কারিকোনাস্থ ভাসিয়া ট্রের্ডাস এন্ড রিকশা কো. লি. এ দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারী চালিত রিকশা চার্জ দেয়া ওই দোকানে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এসময় দোকান থেথে ৯টি চার্জ মেশিন জব্দ করা হয়।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)