শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » বান্দরবানে বেসরকারী কলেজ জাতীয়করণ ইস্যূতে মানববন্ধন
প্রথম পাতা » কৃষি » বান্দরবানে বেসরকারী কলেজ জাতীয়করণ ইস্যূতে মানববন্ধন
বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে বেসরকারী কলেজ জাতীয়করণ ইস্যূতে মানববন্ধন

---মো. নুর হোসেন, বান্দরবান জেলা প্রতিনিধি :: (২১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.১৫মি.) বান্দরবানে বেসরকারী কলেজ জাতীয়করণ ইস্যূতে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষা নীতি- ২০১০ এ নীতিমালা অনুযায়ী বিধিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে বি.সি.এস সাধারণ শিক্ষা সমিতি। বি.সি.এস সাধারণ শিক্ষা সমিতি কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের সরকারী কলেজ/ শিক্ষা বোর্ড/ নায়েম/ শিক্ষা অধিদপ্তর সমূহের ন্যায় বান্দরবান সরকারী কলেজ ও বান্দরবান সরকারী মহিলা কলেজের ইউনিট ৪ জানুয়ারী বুধবার সকাল ১১ টায় স্ব স্ব কলেজ চত্ত্বরে এ মানবন্ধনের আয়োজন করে।

বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার বণিক এর নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সঞ্জীব কুমার চৌধুরী, মোহাম্মদ আক্তার হোছাইন, জাহাঙ্গীর আলম, আইনুল করিম, মেহেদী হাসান, সুজন কান্তি বড়ুয়া, কামরুল ইসলাম ও জয়নাল আবেদীনসহ প্রমূখ।

এ মানববন্ধনে বি.সি.এস সাধারণ শিক্ষা সমিতি তাদের কিছু দাবি উত্থাপন করেন। দাবি সমূহ হল- বেসরকারী কলেজ জাতীয়করণ ইস্যূতে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষা নীতি- ২০১০ এ নীতিমালা অনুযায়ী বিধিমালা প্রণয়ন। নতুন জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের পৃথক সার্ভিস রুলসের অধীনে নিয়োগ প্রদান করা। নতুন জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের নন-ক্যাডার করা। নতুন জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের বদলী ও পদোন্নতি উক্ত কলেজ সমূহের মধ্যে সীমাবদ্ধ রাখা। জাতীয়করণকৃত কলেজের নামের শেষে জাতীয়করণকৃত লেখা থাকা। বি.সি.এস সাধারণ শিক্ষা ক্যাডারে সব ধরণের পাশ- প্রবেশ বন্ধ করা।
উপরোক্ত দাবিসমূহ সত্ত্বর মেনে নেয়ার জন্য বি.সি.এস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল সদস্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)