শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়ায় ৭ কিলোমিটার পৌর এলাকা সিসি ক্যামেরার আওতায়
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়ায় ৭ কিলোমিটার পৌর এলাকা সিসি ক্যামেরার আওতায়
মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাঙ্গুড়ায় ৭ কিলোমিটার পৌর এলাকা সিসি ক্যামেরার আওতায়

---ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৪০মি.) পাবনার ভাঙ্গুড়ায় নাশকতা, সন্ত্রাস, ছিনতাই, চুরিসহ যেকোনো অপরাধ দমনের লক্ষ্যে পৌর মেয়রের উদ্যোগে এবং এসকে এসবি ক্যাবল নেটওয়ার্কের বিরামহীন প্রচেষ্টা ও কারিগরি সহযোগিতায় পৌর এলাকা জুড়ে ২১ টি সিসি ক্যামেরার স্থাপন করা হয়েছে। ১০ জানুয়ারি মঙ্গলবার বিকালে ভাঙ্গুড়া থানা পুলিশ কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-৩ এলাকার সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. মকবুল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সামনে প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও পৌরসভার অর্থায়নে সাড়ে ৭ লাখ টাকা ব্যয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ সকল সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

থানা পুলিশ কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষ থেকে সিসি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা পৌর এলাকা পর্যবেক্ষণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, নির্বাহী অফিসার মো. শামছুল আলম সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা, স্থানীয় সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার দায়িত্বশীল কর্মকর্তারা অংশগ্রহণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)