শিরোনাম:
●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বগুড়ায় জমি দখলকে কেন্দ্র করে পিতা পুত্র জখম
প্রথম পাতা » অপরাধ » বগুড়ায় জমি দখলকে কেন্দ্র করে পিতা পুত্র জখম
শুক্রবার ● ২০ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বগুড়ায় জমি দখলকে কেন্দ্র করে পিতা পুত্র জখম

---বগুড়া প্রতিনিধি :: বগুড়া গাবতলীর বালিয়াদিঘীতে জমিজমা বিরোধের জের ধরে ও অবৈধভাবে জমি দখলকে কেন্দ্র করে পিতা-পুত্র ২জনকে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে ১৮ জানুয়ারি বুধবার বালিয়াদিঘী চারমাথা গ্রামে।
জানাযায়, ঐ গ্রামের মৃত দানেস উদ্দিনের পুত্র আব্দুর রশিদের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ বাচ্চু মন্ডলের ৭০শতক জমি নিয়ে দূীর্ঘদিন যাবত জমিজমার বিরোধ চলে আসচ্ছিল। এনিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। এর জেরধরে গত বুধবার বেলা ১টা ৩০মিনিটে কৃষক আব্দুর রশিদের দখলীয় জমিতে প্রতিপক্ষ বাচ্চু, সোহেল, কুদ্দুস, সবুজ, শামীম, জাকিরুল ও আহম্মদ’সহ ভাড়াটিয়া ৮ থেকে ১০ জন লোক লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে গিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এসময় জমির মালিক আব্দুর রশিদ বাঁধা দিলে প্রতিপক্ষরা হামলা চালিয়ে এলোপাথারী ভাবে মারপিট করলে আব্দুর রশিদ (৫০) ও তাঁর পুত্র রিপন (২৫) গুরুতর ভাবে জখম হয়। তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে প্রতিপক্ষরা আব্দুর রশিদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর আব্দুর রশিদ’সহ পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। আহতরা গাবতলী উপজেলা হাসপাতালে চিকিৎসা নেয়। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় আব্দুর রশিদ বাদী হয়ে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে বাচ্চু মন্ডল কে প্রধান বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহেল রানা সিএইচটি মিডিয়াকে  জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ