শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে আপত্তি
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে আপত্তি
শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে আপত্তি

---পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: (৮মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৮মি.) উখিয়ায় ব্যাপক আপত্তি ও হট্টগোলের মধ্যে দিয়ে নতুন মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া শুরু। সরকারের উদ্দেশ্য, লক্ষ্যকে ভুলুণ্ঠিত করে প্রহসনের তথা কথিত যাচাই বাছাই কাজ বন্ধ করার দাবী জানিয়েছে প্রকৃত মক্তিযোদ্ধারা। উখিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির কতিপয় সদস্যের বিরুদ্ধে ও প্রকৃত মুক্তিযোদ্ধা, নাগরিকদের অভিযোগ করতে দেখা গেছে।
২১ জানুয়ারী শনিবার উখিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কালে স্থানীয় অনেক সচেতন নাগরিক মুক্তিযোদ্ধাদের ব্যাপারে বিভিন্ন তথ্য, আপত্তি ও অভিযোগ দেওয়ার জন্য উৎসাহ নিয়ে গেলেও সেখানে সর্বসাধারণের প্রবেশ অধিকার না থাকায় তাদের হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে। যাচাই বাছাই কালে উপস্থিত থাকা উখিয়ার মুক্তিযোদ্ধার সংগঠক, ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া চৌধুরী, ভারতীয় তালিকাভুক্ত বিডিআরের (অবঃ) লেন্স নায়েক আবু বক্কর ছিদ্দিকসহ কয়েক জন মুক্তিযোদ্ধা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, যারা সরকারী সুবিধা ভোগ করছে অথচ কোন গেজেটে অর্ন্তভূক্ত হয়নি এবং কোথাও সম্মুখ যুদ্ধে অংশ নেয়নি তাদের বিরুদ্ধে ইতিপূর্বে অনেক অভিযোগ ও আপত্তি রয়েছে। কিন্তু যাচাই বাছাইয়ের জন্য গঠিত কমিটির অনেক সদস্য ঐসব মুক্তিযোদ্ধাদের দলভূক্ত হওয়ায় এসব অভিযোগ আমলে নেওয়া হয়নি ও কোন যাচাই বাছাই করা হচ্ছে না। তারা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, উখিয়ায় অনেক ভূয়া মুক্তিযোদ্ধা সরকারী সুবিধা ভোগী থাকলেও তাদের মধ্যে থেকে যাচাই বাছাই কমিটির সদস্য অর্ন্তভূক্ত হওয়ায় অপরাপর ভূঁয়া মুক্তিযোদ্ধাদের বৈধ করার মিশন কাজ করছে।
যেসব মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের মুখোমুখি হয়েছে তাদের ১৯টি প্রশ্ন সম্বলিত নির্ধারিত ফরম পূরন করে জমা দিতে হয়েছে। এসব ফরমের প্রশ্ন গুলো একই নিয়মে উখিয়ায় সুবিধা ভোগী ৪০ জন মুক্তিযোদ্ধা জমা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। যাচাই বাছাই কমিটির সদস্য ছাড়াও যাচাই বাছাইয়ের মুখো মুখি হওয়া মুক্তিযোদ্ধাদের সম্পর্কে আপত্তি কিংবা মতামত দিয়ে যে কোন নাগরিকদেরও প্রশ্ন করার সুযোগ থাকলেও উখিয়ায় কোন প্রচার প্রচারণা ছাড়া গোপনে উখিয়া নির্বাহী অফিসারের অফিস কক্ষে দরজা বন্ধ করে দিয়ে বাইরে লালবাতি জ্বালিয়ে একান্ত গোপনে যাচাই বাছাই কমিটি কাজ করায় এটির স্বচ্ছতা ও সঠিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
যাচাই বাছাই কালে এসব অভিযোগের প্রেক্ষিতে হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বাচাই কক্ষে প্রবেশ করে বাচাই প্রক্রিয়া অনুধাবন করে তিনি যাচাই বাছাই কমিটির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ও সরকারের মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের যে স্বচ্ছতার লক্ষ্য উদ্দেশ্য তা এখানে ভুলন্ঠিত করা হচ্ছে বলে দাবী করলে ওইসময় সেখানে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। এ বিষয়ে ২২ জানুয়ারী উখিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলেও তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন।
শনিবার উখিয়াসহ সারা দেশের ৯৪ উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমিও চাই সঠিক তথ্য উপাত্ত্বের ভিত্তিতে প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকায় অন্তর্ভুক্তি হউক। নতুন ভাবে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম চলছে। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। কারো বিষয়ে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
উখিয়ায় বর্তমানে ভাতা ও সরকারী সুযোগ সুবিধা ভোগকারী ৪০জন ছাড়াও আরো ৭৬জন মুক্তিযোদ্ধা হতে আবেদন করেছেন। মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪ সালের নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিযোদ্ধা হিসেবে অর্ন্তভূক্তির জন্য যারা আবেদন করেছেন এবং যারা ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তার তালিকা ও প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সনদ পাননি কিন্তু গেজেট ভূক্ত কিংবা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সাময়িক সনদপত্র পেয়েছেন এবং মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় ভাতা পাচ্ছেন তাদের এ যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হবে। এছাড়া লাল মুক্তিবার্তায় তালিকাভূক্ত ভূয়া মুক্তিযোদ্ধা সম্পর্কে কেউ অভিযোগ দিয়ে থাকলে সে অভিযোগও আমলে নেওয়ার কথা রয়েছে। কিন্তু এখানে তা অনুসরন করা হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।
মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রচার সম্পাদক এম রাজ্জাক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, অনাকাঙ্খিত অহেতুক লোকজনের চাপ ও ঝামেলা এড়াতে ক্লোজড ডোরে যাচাই বাছাই প্রক্রিয়া চালানো হচ্ছে। তিনি অধিকতর স্বচ্ছতার মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অর্ন্তভূক্ত করার জন্য সরকার ও মাননীয় প্রধান মন্ত্রীর যে আন্তরিকতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশিকা অনুসরন করে উখিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া চালানো হচ্ছে।
দীর্ঘ প্রক্রিয়া ও বাধাবিপত্তি শেষে আজ শনিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম। পূর্ব ঘোষিত সূচি অনুসারে দেশের ৯৪টি উপজেলায় আজ থেকে যাচাই-বাছাইয়ের কাজ শুরু হবে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গনমাধ্যমকে জানিয়েছেন, সারা দেশে যাচাই-বাছাই শেষে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগেই প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করা হবে।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ