শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে ৩০৭ জন শিক্ষকের পদ শূণ্য: শিক্ষা কার্যক্রম ব্যাহত
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে ৩০৭ জন শিক্ষকের পদ শূণ্য: শিক্ষা কার্যক্রম ব্যাহত
শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে ৩০৭ জন শিক্ষকের পদ শূণ্য: শিক্ষা কার্যক্রম ব্যাহত

---বাগেরহাট প্রতিনিধি :: (৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৬মি.) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ৩০৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০৭ জন শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারি ও নবসরকারি ৬৯ টি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও ১৩৪টি বিদ্যালয়ে ১৬৯টি সহকারী শিক্ষকের পদও শূণ্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলোতে দাপ্তরিক কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে। আবার একই সাথে অধিকাংশ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূণ্য থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষক শূণ্য এসব বিদ্যালয়ে লেখা-পড়ার মান ক্রমশ হ্রাস পাচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ৩০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ ও ১৩৪টি বিদ্যালয়ে ১৬৯টি সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। এরমধ্যে ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ৪৮টি বিদ্যালয়ে ৬৭টি সহকারী শিক্ষক পদ এবং ১৬৫টি নবসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪টি প্রধান শিক্ষক ও ৮৬টি বিদ্যালয়ে ১০২টি সহকারী শিক্ষক পদ শূণ্য। সব মিলিয়ে ২৩৮টি শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূণ্য থাকায় এসব বিদ্যালয় গুলোর শিক্ষার মান ক্রমান্ময়ে নিন্মগামী হচ্ছে বলে অভিভাবকরা মনে করছেন। শিক্ষক শূণ্য থাকা বেশ কিছু বিদ্যালয়ে মাত্র ২জন করে শিক্ষক কর্মরত থাকায় ওই সব বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীকে ২জন শিক্ষক দিয়ে পাঠদান করানো হচ্ছে। প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়সমুহে সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করে দায়িত্ব পরিচালনা করা হচ্ছে। ফলে দাপ্তরিক কাজ ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠ দান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ভারপ্রাপ্তরা। শিক্ষক শূণ্য থাকা বিদ্যালয়সমুহে পাঠদানে অসুবিধা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা, কারণ তাদেরকে অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। আবার যেসব বিদ্যালয়ে মাত্র ২জন করে শিক্ষক কর্মরত আছেন সেসব বিদ্যালয়ে ১জনকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় ওইসব বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখা-পড়া চরমভাবে বিঘিœত হচ্ছে। অভিভাবকরা জানান, শিক্ষক শূণ্যতার কারণে অতিরিক্ত ক্লাসের চাপ ও শ্রেনীতে শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় শিক্ষকরা চাইলেও পাঠদানে মনোযোগী হতে পারেননা। ক্লাসে অতিরিক্ত শিক্ষার্থী এবং শিক্ষক স্বল্পতার কারণে অধিকাংশ শিক্ষার্থী কিছুই শিখতে পারছেনা। এ অবস্থায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গতি ফিরিয়ে আনতে অনতিবিলম্বে শূণ্যপদসমুহ পূরণের দাবি জানান অভিভাবকরা। বিভিন্ন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা জানান, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকের পদ শূণ্য থাকায় শ্রেনীতে পাঠদানে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদেরকে বাড়তি ক্লাস নিতে হচ্ছে। আবার প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে থাকলে তার ক্লাসটিও নিতে হচ্ছে।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রনালয় থেকে নিয়োগ প্রক্রিয়াা শুরু হবার কথা রয়েছে। এছাড়া প্রধান শিক্ষকদের পদায়নের ব্যাপারে কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আশা করি খুব শিগ্রই শিক্ষক সংকট কেটে যাবে এবং সকল সমস্যার সমাধান হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ