শিরোনাম:
●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নানিয়ারচরে চাঁদা না পেয়ে মালবাহী ট্রাকে আগুন দিয়েছে সন্ত্রাসীরা
প্রথম পাতা » অপরাধ » নানিয়ারচরে চাঁদা না পেয়ে মালবাহী ট্রাকে আগুন দিয়েছে সন্ত্রাসীরা
সোমবার ● ২৩ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নানিয়ারচরে চাঁদা না পেয়ে মালবাহী ট্রাকে আগুন দিয়েছে সন্ত্রাসীরা

---

মহালছড়ি প্রতিনিধি :: (১০মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় ১০.২০মি.) রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় চাঁদার দাবীতে মালভর্তি ট্রাকে আগুন লাগিয়ে ভস্মিভূত করেছে উপজাতীয় সন্ত্রাসীরা।

এসময় পর্যটকবাহী কয়েকটি গাড়ি থামিয়ে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে নেয়া হয়েছে বলেও জানা গেছে। ২৩ জানুয়ারি মঙ্গলবার ভোর ৫ টার দিকে উপজেলার ১৮ মাইল-কাঠালতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।
মহালছড়ি প্রতিনিধি ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে জানান, মঙ্গলবার সাপ্তাাহিক মহালছড়ি বাজার থাকায় বাজার ব্যবসায়ীরা চট্টগ্রাম থেকে পাইকারী ক্রয় করে চারটি ট্রাকে করে বিভিন্ন মালামাল রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক হয়ে মহালছড়ি বাজারে আসছিল। এসময় ৪ টি পর্যটকবাহী বিভিন্ন ধরণের গাড়িও তাদের পেছনে অনুসরণ করে আসছিলো। গাড়িগুলো নানিয়ারচর উপজেলার ১৮ মাইল-কাঠালতলী এলাকায় পৌঁছালে ১৬ জন মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী গাড়িগুলোকে থামিয়ে কাদের গাড়ী জিজ্ঞাসাবাদ করে। আগুন নানিয়ারচর গাড়ী চালকরা মহালছড়ি বাজারের মালামাল পরিবহনের গাড়ী জানালে তাদের কাছে চাঁদা দাবী করা হয়। ড্রাইভাররা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় সাথে সাথে সন্ত্রাসীরা চট্টমেট্রো ট- ১১০৭৪১ এবং চট্টমেট্রো ট- ১১২০৬৬ নম্বরের দুইটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ট্রাকগুলোর সাথে থাকা ড্রাইভার, হেলপার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চট্টমেট্রো ট- ১১২০৬৬ নম্বরের ট্রাকের আগুন তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলতে সক্ষম হলেও চট্টমেট্রো ট- ১১০৭৪১ ট্রাকে দাহ্য মালামাল থাকায় তা নেভাতে সক্ষম হয়নি। ফলে ট্রাকটি এবং তাতে বহন করা মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। ট্রাকটিতে চাল, ডাল, আলু, কেরোসিন, কসমেটিকসসহ বাজারের বিভিন্ন ধরণের ২০ লক্ষাধিক টাকার মালামাল ছিল।
ট্রাকে অবস্থানকারী ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা সন্ত্রাসীদের পায়ে পড়ে ট্রাকে আগুন না লাগাতে অনুনয়বিনয় করেছিল। কিন্তু তাতে সন্ত্রাসীদের মন গলেনি। উল্টো ক্ষুদ্র ব্যবসায়ী ও ট্রাক চালকদের মারধোর করে সন্ত্রাসীরা। এতে মহালছড়ি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী প্রকাশ আচর্য, কামাল হোসেন, মুন্সী মিয়াসহ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে সন্ত্রাসীদের দায়ের কোপে আহত মুন্সী মিয়াকে মহালছড়ি উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাওয়ার সময় সন্ত্রাসীরা ২ রাউন্ড ফাঁকা গুলি করে বলেও জানা গেছে।
খবর পেয়ে মহালছড়ি সেনা জোন কমান্ডার লে. কর্নেল হুমায়ুন কবীরের নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌছান। একই সময় মহালছড়ি থানা থেকে পুলিশবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌছালেও পানির সঙ্কুলান না থাকায় কেউ আগুন নেভাতে পারেনি। তবে ঘটনার সাড়ে ৩ ঘন্টা পর সকাল সাড়ে আটটার দিকে রাঙামাটি থেকে অগ্নি নির্বাপন দল ঘটনাস্থলে পৌছায়। কিন্তু ততক্ষণে সম্পূর্ণ ট্রাক ও মালামাল ভস্মিভূত হয়ে গেছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে মহালছড়ি বাজার ব্যবসায়ী ও স্থানীয় জনগণ রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করছে। এতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তারা দোকানপাট বন্ধ রেখেছে।
ব্যবসায়ীদের অভিযোগ স্থানীয় উপজাতী সংগঠনের পক্ষ থেকে মহালছড়ি বাজার কমিটির নিকট বড় অংকের চাঁদা দাবী করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। কিন্তু ব্যবসায়ীরা এই বিপুল পরিমাণ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তাদের মালামাল বহনকারী ট্রাকে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। এর প্রতিকার না করা হলে সড়ক অবরোধ ও দোকানপাট বন্ধ কর্মসূচী তুলে নেয়া হবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিয়ষটি নিয়ে পার্বত্য অঞ্চলে আবারও পাহাড়ি - বাঙ্গালি উভয় জনগোষ্ঠী মধে যে কোন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধার সম্ভবনা দেখা দিয়েছে।  সূত্র:পার্বত্যনিউজ





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ