রবিবার ● ২৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বাউল দলের বংশীবাদক নিখোঁজ
গাজীপুরে বাউল দলের বংশীবাদক নিখোঁজ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি বাউল দলের বংশীবাদক ১৬ জানুয়ারি সোমবার বিকালে থেকে নিখোঁজ বলে জানিয়েছেন স্বজনরা।
মো. সেলিম মিয়া নামের ওই ব্যক্তির স্ত্রী রাশেদা বেগম ২৮ জানুয়ারি শনিবার কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে কালিয়াকৈর থানার এসআই নাছিমা আক্তার জানান।
সেলিম কালিয়াকৈরের থালিয়া গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে। বিভিন্ন এলাকায় বাউল গানের আসরে বাঁশি বাজাতেন তিনি।
রাশেদা সিএইচটি মিডিয়াকে বলেন, ময়মনসিংহে একটি বাউল গানের আসরে বাঁশি বাজানোর কথা বলে ১৬ জানুয়ারি সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সেলিম। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
অনেক খোঁজাখোঁজির পর না পেয়ে তিনি থানায় জিডি করেন বলে জানান।





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন