বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বাংলা ইশারা ভাষ দিবস পালিত
গাজীপুরে বাংলা ইশারা ভাষ দিবস পালিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৬মি.) গাজীপুরে বাংলা ইশারা ভাষা দিবস র্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে।
র্যালীটি ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা সমাজসেবা কার্যালয়ে হতে শুরু হয়ে গাজীপুর শহর প্রদিক্ষিন করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা সমাজসেবা কার্য্যালয়ের সম্বেলন কক্ষে বাংলা ইশারা ভাষা বিষয়ক এক আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয় গাজীপুরের উপপরিচালক শংকর শারণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ইআরসিপিএইচ) টঙ্গীর উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ আমির হোসেন, মোঃ বোরহান উদ্দিন, ইফ্ফাত আরা মনিরা চৌধূরী, শাহাদত হোসেনসহ প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা। বাক ও শ্রোবণ প্রতিবন্ধিরা আমাদের সমাজেরই একটি অংশ। সমাজের মুলধারার সঙ্গে ভাব ও ভাষা বিষয়ক তাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করার চেষ্টাতেই এই আয়োজনের উদ্দেশ্যে বলে জানান উপপরিচালক শংকর শরণ সাহা ।
তিনি জানান, এ বিষয়ে আমাদের এবারের প্রতিবাদ্য ’ইশারা ভাষা উন্নয়নে সচেতন হবে প্রতিজনে’ । গাজীপুরে আমাদের তালিকা অনুযায়ী ২২ হাজার ৮’শ ৫১জন। এপর্যন্ত আমাদের প্রচেষ্টায় প্রায় দু’হাজার প্রতিবন্ধির কর্মসস্থানের ব্যবস্থা করা হয়েছে।





গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন