বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় নারী মাদক ব্যবসায়ী আটক
মাটিরাঙ্গায় নারী মাদক ব্যবসায়ী আটক
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.) পার্বত্য খাগড়াছড়ি মাটিরাঙ্গার ব্যাঙমারা এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ২৫ বোতল পেনসিডিলসহ ওমেচু মারমা (৩৫) নামের এক মহিলাকে হাতে নাতে আটক করেছে । বাংলাদেশ সেনাবাহিনী (মাটিরাঙ্গা জোন)‘র একটি টহল দল ৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টার দিকে ব্যাঙমারা যাত্রী ছাউনী (বাজার)এলাকায় খাগড়াছড়ি গামী এমএ মোর্শেদ নামের একটি বাস থেকে এই নারী মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। পরে আটককৃত মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
পুলিশ ও সেনা সুত্রের বরাতে জানা গেছে,আটক ওয়েচু মারমা (৩৫) মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াচু এলাকার সুর্য্য ত্রিপুরার স্ত্রী। সে দীর্ঘদিন যাবত ওয়াচু লক্ষিছড়া ইন্ডিয়া বর্ডার এর চোরাইপথ ব্যবহার করে নিরাপদে এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। বাংলাদেশ থেকে শুটকি অবৈধভাবে ইন্ডিয়ার পাচার ও ইন্ডিয়া থেকে মাদক (ফেনসিডিল) এনে বিক্রয় করছিল বলে স্বীকার করেছে বলে দাবী মাটিরাঙ্গা থানা পুলিশের।
এ বিষয়ে ঘটনার সত্যতা শিকার করে মাটিরাঙ্গা থানা সাব ইন্সপেক্টর বাপন চক্রবর্ত্তী জানান,আটককৃতের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন-২৫(খ) অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)