শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি মোডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বাঙ্গালী কোটার দাবীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের মানববন্ধন
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি মোডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বাঙ্গালী কোটার দাবীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের মানববন্ধন
সোমবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি মোডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বাঙ্গালী কোটার দাবীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের মানববন্ধন

 ---ষ্টাফ রিপোর্টার :: (১ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.১২মি.) রাঙামাটি মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালযে পার্বত্য বাঙ্গালী কোটা চালুর দাবীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখা আয়োজিত রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  ১৩ ফেব্রয়ারি সোমবার সকালে  এক মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ হলেও এখানে সাংবিধানিক ভাবে বাঙ্গালীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিনত করা হয়েছে। তিনি শীঘ্রই মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র - ছাত্রী ভর্তির ক্ষেত্রে এবং কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পার্বত্য বাঙ্গালী কোটা দেওয়ার দাবী জানান।

অন্যথায় দাবী আদায়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা করেন।

মানববন্ধনে বাঙ্গালী ছাত্র পরিষদের দাবী সমুহ হচ্ছে : ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন সংশোধনী আইন ২০১৬ বাতিল করতে হবে।

নানিয়ারচর, বেতছড়ির ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতি পূরন এবং গাড়ী ও মালা-মাল পুড়ানো পাহাড়ী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করতে হবে।
এস,এস,সি পরীক্ষা ২০১৭ ইংরেজি এর প্রশ্নপত্রে সংবিধান পরিপন্থি আদীবাসী লিখা প্রশ্ন প্রনয়নকারী শিক্ষকদের বিচার করতে হবে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজী রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা সাধারণ সম্পাদক এম,এ মাসুম রানার উপর পাহাড়ী সন্ত্রাসী কর্তৃক হামলা কারীদের গ্রেফতার করতে হবে ও তার নিজস্ব ব্যবহৃত গাড়ীটি পুড়িয়ে দেওয়ায় ক্ষতি পূরণের ব্যবস্থা ইত্যাদি।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার কর্মসূচি ঘোষণা :আগামী ১৯ ফেব্রয়ারি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বারক লিপি প্রদান।

২৩ফেব্রয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয় ঘেরাও। ২৮ ফেব্রয়ারি পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ৬-৭ মার্চে ৪৮ ঘন্টা তিন পার্বত্য জেলায় সকাল সন্ধায় সর্বাত্মক হরতাল পালন।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আহাব্বায়ক আবদুল হামিদ (রানা) বলেন পার্বত্য বাঙ্গালী ছাত্রদের সংবিধানিক ন্যায্য দাবী পার্বত্য বাঙ্গালী কোটা চালুর মধ্যে দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি পার্বত্য জেলাতে বাঙ্গালী ছাত্র/ছাত্রীদের ভর্তির সুযোগ করে দেওয়ার আহবান জানান।

আরো বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সাব্বির আহাম্মেদ, সমঅধিকারের নেতা এডভোকেট আবছার আলী, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান খান

মানববন্ধনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সহ-সভাপতি মো. হাবিবুর রহমান।





আর্কাইভ