শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » পার্বত্য এলাকায় সুষ্ট পরিবেশ ও পর্যাপ্ত পর্যটন সুবিধা না থাকায় বিদেশী পর্যটকদের আগমন নেই : পার্বত্য সচিব
প্রথম পাতা » কৃষি » পার্বত্য এলাকায় সুষ্ট পরিবেশ ও পর্যাপ্ত পর্যটন সুবিধা না থাকায় বিদেশী পর্যটকদের আগমন নেই : পার্বত্য সচিব
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য এলাকায় সুষ্ট পরিবেশ ও পর্যাপ্ত পর্যটন সুবিধা না থাকায় বিদেশী পর্যটকদের আগমন নেই : পার্বত্য সচিব

---ষ্টাফ রিপোর্টার :: (৩ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৪মি.) পার্বত্য এলাকায় সুষ্ট পরিবেশ ও পর্যাপ্ত পর্যটন সুবিধা না থাকায় বিদেশী পর্যটকদের আগমন নেই বলে মন্তব্য করেছেন, পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। শুধু রাস্তা-ঘাট আর হোটেল মোটেল নির্মাণ করলে হবেনা। পার্বত্য এলাকায় সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ গড়ে তোলা না গেলে পাহাড়ে দেশী-বিদেশী পর্যটকদের আগমন বাড়বে না বলেও উল্লেখ্য করেন তিনি।
১৫ ফ্রেব্রুয়ারি বুধবার সকালে রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আয়োজিত পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত পর্যটন উন্নয়ন শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস্ চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.কামাল উদ্দীন তালুকদার, যুগ্ন সচিব সুদত্ত চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মানজারুল মান্নান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার শহিদ উল্লাহ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মুছা মাতবর, অংসুইপ্রু চৌধুরী, অমিত চাকমা রাজু, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পরিষদের  প্রমূখ সদস্যবৃন্দ’সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য শান্তি চুক্তির আলোকে পর্যটন বিষয়কে জেলা পরিষদের নিকট হস্তান্তর করা হয়েছে। তাই শান্তি চুক্তিকে পাশ কাটিয়ে পার্বত্য পর্যটনের কোন উন্নয়ন সম্ভব নয়।
সেমিনারে এআইএন্ড এসোসিয়েটস লি: সহকারী প্রকৌশলী মশিউর ইসলাম প্রজেক্টরের মাধ্যমে রাঙামাটির পর্যটন উন্নয়নে প্রজেক্টরের মাধ্যমে প্ল্যান গুলো তুলে ধরেন।

তার মধ্যে রয়েছে- রাঙামাটি শহরের ফিসারী এলাকায় আধুনিক মানের ফুটব্রীজ, কাপ্তাই হ্রদের ভাসমান টিলাগুলোতে রেস্টুরেন্ট ও রেস্ট হাউস নির্মাণ, পর্যটন মোটেল এলাকায় বিনোদন স্পট, শহরের জির পয়েন্টে লাভ পয়েন্টে স্পট, বালুখালী ইউনিয়নে হর্টিকালচার কমিউনিটি সেন্টার, শহীদ মিনার এলাকায় গেস্ট হাউস, সুবলং ঝর্ণা উন্নয়ন, নির্বান নগর বৌদ্ধ বিহারের উন্নয়ন, শহরের প্রবেশ মুখ মানিকছড়ি এলাকায় পর্যবেক্ষণ টাওয়ার, আসামবস্তী-কাপ্তাই সড়কে গ্যালারী স্টের ভিউ সাইট, ঘাগড়ায় ক্যাফেটরিয়া, লুসাই পাহাড়ে গেস্ট হাউস এবং কাপ্তাই নতুন বাজার এলাকায় থ্রী স্টার হোটেল নির্মানের পরিকল্পনা কথা উপস্থাপন করেন তিনি।
সেমিনারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৬’শ কোটি টাকার পর্যটন উন্নয়ন প্রকল্পের একটি ম্যাষ্টার প্ল্যান তৈরি হয়েছে বলে জানানো হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)