শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় পৌর মেয়রের হতাশা প্রকাশ
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় পৌর মেয়রের হতাশা প্রকাশ
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় পৌর মেয়রের হতাশা প্রকাশ

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৩ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় রাত ৮.০৫মি.) খাগড়াছড়ি মাটিরাঙ্গা পৌরসভার তৃতীয় তম পৌর পরিষদের দায়িত্ব পরিচালনার ১ বছর পুর্তি উপলক্ষে সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক সহ সংষিস্ট ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ।
এই পরিষদের দায়িত্বভার গ্রহনের ৩ মাসের মধ্যে মাটিরাঙ্গা পৌরসভাকে ২য় শ্রেনীতে উন্নীত করতে সক্ষম হলেও আশানুরুপ উন্নয়ন করা সম্ভব না হওয়ায় হতাশা প্রকাশ করে সভার প্রধান অতিথি মেয়র মো. শামছুল হক বলেন,সরকারের পৌর ট্যাক্স নীতিমালা অনুযায়ী মাটিরাঙ্গা পৌর এলাকায় ট্যাক্স আদায় করা সম্ভব হচ্ছেনা বলেই আমাদের উন্নয়নমুলক কর্মকান্ডে ধীর গতি এসেছে। প্রতি বছর যে পরিমাণ ট্যাক্স আদায়ের বার্ষিক প্রতিবেদন দাখিলের পরামর্শ দিয়েছে সরকার মাটিরাঙ্গা পৌরসভা তা বাস্তবায়ন করতে পারছেনা। কারণ পৌর এলাকার জনসাধারনের মধ্যে ট্যাক্স প্রদানে উৎসাহ এবেবারেই কম।

এছাড়া ঘরবাড়ী নির্মানে পৌরসভা থেকে নকশা অনুমোদনসহ বিভিন্ন ট্যাক্স সংক্রান্ত বিষয়ে জনগনের সম্পৃক্ততার যথেষ্ট অভাব রয়েছে জানিয়ে তিনি জনগনকে যেসব সেবা পৌরসভা কর্তৃক প্রদানের বিধান রয়েছে তা বাস্তবায়নে তারা আগামীতে আরও বেশী সদয় থাকার আশ্বাস প্রদান করেন।

এসময় তিনি কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করে বলেন,আপনারা স্ব-স্ব ওয়ার্ড পর্যায়ে ট্যাক্স প্রদানে জনসাধারণকে সচেতন করতে বৈঠক করুন। মাটিরাঙ্গা একাউন্ট্যান্ট (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার সাহা’র সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতাদিসহ অর্থনৈতিক নানা সংকটের বিষয়ে আলোকপাত করেন।

বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. নাছির আহাম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ নেতা সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌরসভার ইঞ্জিনিয়ার মো. শামীম মৃধা, বাজার ব্যবসায়ী নেতা হাজী মোকছেদ আহমেদ, মো. শামছুদ্দিন মাষ্টার, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. খাবদুল খালেক প্রমুখ।

উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ আলী,আলী হোসেন,মো. মোস্তফা,জয়নব বিবি,মায়না বেগম,মনোয়ারা,বাজার ব্যবসায়ী জমিলা ফার্মেসীর স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন,আবুল কাশেম ( বিছমিল্লাহ কাশেম),১নং ওয়ার্ডের সাবেক কমিশনার আ: মালেক,৪ নং ওয়ার্ডের মো. লাতু মিয়া(লাতু লিডার),ডা: পাড়ার আমান উল্লাহ ( আমান হুজুর),সুমন খাঁনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত গন্যমান্য ব্যক্তিবর্গ।





আর্কাইভ