শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ মার্চ ২০১৭
প্রথম পাতা » পাবনা » ইচ্ছা থাকলে উপায় হয়: অভাবী রাজিয়া সুলতানা
প্রথম পাতা » পাবনা » ইচ্ছা থাকলে উপায় হয়: অভাবী রাজিয়া সুলতানা
শুক্রবার ● ১০ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইচ্ছা থাকলে উপায় হয়: অভাবী রাজিয়া সুলতানা

--- ঈশ্বরদী প্রতিনিধি :: (২৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৯মি.) ইচ্ছা থাকলে উপায় হয় কথাটির যতার্থতা প্রমান করেছেন ঈশ্বরদী শহরের সাদি রোডের ভাড়াটিয়া বাসায় বসবাস কারিনী ও পোস্টাল অপারেটর আনিসুরের স্ত্রী রাজিয়া সুলতানা। স্বামীর স্বল্প আয়ে পাঁচ সদস্যের পরিবার নিয়ে বসবাস করার পরও জাতির উন্নয়নে বিনা টাকায় শিক্ষা দানের উদ্দেশ্যে আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। শিক্ষা বঞ্চিত এতিম,টোকাই,দরিদ্র ও প্রতিবন্ধিসহ অবহেলিত শিশুদের শিক্ষাদানের লক্ষ্যেই এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। এই প্রথম ঈশ্বরদীতে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।

জানাযায়, প্রায় বিশ বছর আগে এতিম শিশুদের দুঃখ,কষ্ট দেখার পর রাজিয়া সুলতানার স্বপ্ন জাগে এতিম ও অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানোর। সেই থেকে অপেক্ষার পালা শুরু হয় রাজিয়া সুলতানার। কখন আসবে সেই স্বপ্নের সময়,যখন সে ঐসব শিশুদের নিজে আদর যত্ন করে লেখাপড়া শিখাতে পারবেন। অবশেষে সেই স্বপ্ন পুরণের দিন ঘনিয়ে আসে। অনেক চেষ্টার পর গত গত ২৪ জানুয়ারি মাত্র চারজন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টিতে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। আনুষ্ঠানিকতায় স্থানীয় দু’একজন জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন। স্থানীয় ভালো মনের দু’চারজন শিক্ষানুরাগী মানুষেরও অংশ গ্রহন তাকে সাহস যোগায়। শুরু হয় জোড়ালো ভাবে শিক্ষার্থী সংগ্রহ অভিযান। মাত্র ৪৫ দিনে বিদ্যালয়ের আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠা করে। সব শিক্ষার্থীকে রাজিয়া সুলতানা বিভিন্ন স্থান থেকে খুঁজে কুড়িয়ে এনেছেন। ভালমনের কেউ কেউ শিক্ষার্থী সংগ্রহে সহযোগিতা করেছেন। তিনিসহ পাঁচজন শিক্ষক শিক্ষাদানের দায়িত্ব পালন করছেন। নিজের সংসারের ব্যয় কমিয়ে তিনি শিক্ষার্থীদের বই,খাতা কলম,পোষাক ও খাবার ব্যবস্থা করে দিচ্ছেন। নিজের সন্তানের মত শিক্ষার্থীদের আদর যত্নে শিক্ষাদান করছেন। তার নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে মৌ মায়ের কাজে খুশি হয়ে নিজেও শিক্ষার্থীদের নিয়ে ক্লাস করে থাকেন। বিষয়টি তার কাছেও খুব ভাল লাগে। মায়ের কাজে সে গর্বিত। তার মায়ের মত দেশের অন্য মায়েরা যদি এ ধরনের কাজে অংশ নিত তাহলে দেশের মানুষের চেহারায় ব্যাপক পরিবর্তণ আসতো বলেও মৌ মন্তব্য করে। সুলতানা রাজিয়া সাংবাদিকদের জানান,অভাবের সংসারে নানা সমস্যা থাকা সত্ত্বেও তিনি দুঃসাহস নিয়ে বিদ্যালয়টি ভাড়াটিয়া ঘরে প্রতিষ্ঠা করেছেন। এটি চালাতে গিয়ে তিনি ইতিমধ্যে গ্রামের বাড়ির কিছু জমিও বিক্রি করেছেন।এসব শিশুদের জন্য তিনি জীবনের সবকিছু বিলিয়ে দিতেও প্রস্তুত রয়েছেন। যত কষ্টই হোক আমি ওদের লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করে প্রমাণ করবো যে,ইচ্ছা থাকলে উপায় হয়। তার এসব কর্মকান্ড দেখে স্বজনদের অনেকেই নিছক পাগলামী বলেও মন্তব্য করেছেন বলেও তিনি জানান। এলাকার অনেকেই তার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এমনকি তার স্বামী পোস্টাল অপারেটর আনিসুর রহমানও স্ত্রীর এই উদ্যোগকে ছোট করে দেখেননা। তিনিও সাধ্যমত স্ত্রীকে সাহায্য করেন এবং স্ত্রীর কাজের প্রশংসা করেন। এখন সচেতন মহলের প্রশ্ন , রাজিয়া সুলতানার আর্থিক অবস্থা তেমন ভাল না হলেও সাহস ও উদ্যোগ অনেক ঝুঁকিপূর্ণ। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৩১ জন হলেও এক সময় এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে,তখন কি সেই ব্যয়ভার তার পক্ষে বহণ করা সম্ভব হবে ? এ জন্য এখনই ভাবতে হবে তাকে ,তার দেশপ্রেমী শুভাকাঙ্খিদের এবং সমাজের বিত্তবান ব্যক্তি,ব্যবসায়ী ও দানবীরদের। আবার কেউ কেউ সরকারের সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল কর্তাব্যাক্তিদেরও বিষয়টিকে খাটো করে না দেখে সঠিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেছেন।





আর্কাইভ