শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আইনজীবী খুন
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আইনজীবী খুন
রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আইনজীবী খুন

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি ::গাজীপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক শিক্ষানবিশ আইনজীবী খুন হয়েছেন ৷
ঘটনাটি ঘটেছে ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবীথি এলাকায় ৷
নিহতের নাম খন্দকার একরামুল হক বিপ্লব (৪২)৷ তিনি গাজীপুর আদালতের শিক্ষানবিশ আইনজীবী এবং উত্তর ছায়াবীথি এলাকার মৃত খন্দকার সামসুদ্দিন বড় ছেলে ৷ তিনি গাজীপুর বারের প্রাক্তন সভাপতি এডভোকেট শহীদুজ্জামানের জুনিয়র হিসেবে কাজ করতেন ৷
নিহতের ভাই খন্দকার আমিনুল হক টুটুল জানান, গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয় ৷ পথে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতাল ও পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্‍সক মৃত ঘোষণা করেন৷
বিপ্লবের পরিবার ও পুলিশ জানায়, শনিবার দুপুরে তার বোনকে পৌঁছে দিতে বিপ্লব টাঙ্গাইল যান ৷ সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাড়ির কাছে পৌঁছালে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী রাব্বী ও তার ভাই রবিন তাকে ঘিরে ধরে ৷ একপর্যায়ে তারা বিপ্লবকে এলোপাথাড়ি ছুরিকাঘাত ও লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায় ৷ তার চিত্‍কার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ৷
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক চিকিত্‍সক ডা. মো. আবদুস সালাম সরকার জানান, বিপ্লবের বুকে ৬টি ও পেটে ৩টি মারাত্মক আঘাতসহ একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে ৷ হাসপাতালে প্রাথমিক চিকিত্‍সা দিয়ে উন্নত চিকিত্‍সার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে ৷
বিপ্লবের মা রেহানা আক্তার জানান, তার দুই ছেলে এক মেয়ে ৷ তার ছোট ছেলে ঢাকার সুপ্রিমকোর্টের প্রাক্তন সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল ৷ মেয়ের বিয়ে হয়েছে টাঙ্গাইলে৷ টুটুলের বাবা খন্দকার সামসুদ্দিন গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷ মেয়েকে টাঙ্গাইল পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে এ হামালার ঘটনা ঘটে ৷
হামলাকারী সন্ত্রাসী রাবি্ব ও রবিন গাজীপুর জজকোর্টের সেরেস্তাদার মাসুদুর রহমানের ছেলে ৷ তারা আগে উত্তর ছায়াবীথি এলাকায় থাকত ৷ এখন শহরের বরুদা এলাকায় থাকে ৷
জয়দেবপুর থানার উপ-পরিদশৃক (এসআই) আব্দুল হামিদ আমাদের  জানান, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৷ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে ৷ আপলোড : ৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩.০৭ মিঃ 






অপরাধ এর আরও খবর

বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)