শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
শনিবার ● ২২ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: (৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৩মি.) এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। ২২ এপ্রিল রাত ১২ টা থেকে উৎসব মুখর পরিবেশে ডিম সংগ্রহ শুরু করে ডিম সংগ্রহকারীরা।
প্রায় শতাধিক নৌকা ডিম সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। সরজমিনে দেখা যায় এবার প্রত্যেক নৌকায় গড়ে ১ বালতি (১৬ কেজি) করে ডিম সংগ্রহ করে।
ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর, আশু বড়ুয়া, মফিজ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান গত বছরের তুলনায় এবার ভালো ডিম সংগ্রহ করেছি আমরা। হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান রাত ১২ টা থেকে ডিম সংগ্রহ শুরু হলে ডিম সংগ্রহকারীরা নিকটবর্ত্তী হ্যাচারিতে নিয়ে আসে রেণু উৎপাদন করার জন্য। সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে সরকারি হ্যাচারি গুলোতে ডিম সংগ্রহকারীরা ভিড় করেছে রেণু উৎপাদনের জন্য। হালদা নদী গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া রাত দুই টার সময় তিনি হালদা নদীতে ডিম সংগ্রহ পরিদর্শনে আসলে এ প্রতিবেদকের সাথে আলাপ কালে জানান এবার তিনি ১০৫ টি নৌকাকে ডিম সংগ্রহ করতে দেখেন এবং গড়ে ১ বালতির বেশী ডিম সংগ্রহ করতে দেখা যায়নি বলে জানান। তিনি আরো বলেন ডিম ছাড়ার অনুকূল পরিবেশ পাওয়ায় রাত থেকে হালদা নদীতে ডিম ছাড়তে শুরু করে কার্প জাতীয় মা মাছ। এর আগে সন্ধ্যায় নমুনা ডিম ছাড়ে মা মাছ।

উল্লেখ্য গত এক বছর বিরতি দিয়ে এবার হালদা নদীতে ডিম ছেড়েচে কার্প জাতীয় মা মাছ।

সরজমিনে দেখা যায় নাপিতের ঘোনা এলাকায় প্রথমে মা-মাছের ডিম পাওয়া গেল পরে খলিফার ঘোনা, রামদাশ মুন্সির হাট থেকে মদুনাঘাট পর্যন্ত ডিম সংগ্রহ করে ডিম সংগ্রকারীরা।
গবেষক ড. মনজুরুল কিবরীয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে আরো জানান, ডিম সংগ্রকারীরা সনাতন পদ্ধতিতে মাটির গর্তে পানি দিয়ে ডিমগুলো থেকে রেনু তৈরি করবে চার দিনে। এরপর সেই রেনু ছোট ছোট পুকুরে ছেড়ে দিয়ে পোনা তৈরি হবে। ঐ সময় বোঝা যাবে কোনটি কোন মাছের পোনা। হালদার পোনা দ্রুত বড় হওয়ায় সারা দেশে মৎস্যচাষিদের কাছে বিশেষ কদর রয়েছে। দামও তুলানামূলকভাবে বেশি।
গবেষক মনজুরুল কিবরিয়া জানায় এবার ডিম সংগ্রকারীদের তথ্য অনুযায়ী প্রাথমিক হিসাবে ১হাজার ৬৮০ কেজি মাছের ডিম আহরণ করা সম্ভব হয়েছে। সব কিছু টিকটাক থাকলে এর থেকে ২৮ কেজ রেনু পাওয়া যাবে। প্রতি কেজি রেনুতে চার-পাঁচ লক্ষ মাছের পোনা জন্মাবে।





আর্কাইভ