শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নেত্রকোনায় ভিজিএফ তালিকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫
প্রথম পাতা » অপরাধ » নেত্রকোনায় ভিজিএফ তালিকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫
বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেত্রকোনায় ভিজিএফ তালিকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

---

ময়মনসিংহ অফিস :: (২৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৯মি.) নেত্রকোনা জেলার মদনে আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ভিজিফ তালিকায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র দু’পক্ষের প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে মদন থানার দুই এএসআই আহত হন।

১০ মে বুধবার সন্ধ্যার আগে মদন উপজেলার মদন ইউনিয়নে দক্ষিণ পাড়ায় এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় আড়াই ঘন্টা সময় লেগে যায়।

এ সংঘর্ষে গুরতর আহত মনি (২৮), রফিকুল (৩২), রিফাতকে (১২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৭ মে মদন দক্ষিণ পাড়ার ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মিয়ার বিরুদ্ধে পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ভিজিএফ তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ এনে একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আওয়ালসহ আরও কয়েকজন উপজেলা নিবার্হী অফিসারের বরাবর অভিযোগ দায়ের করেন।

এ বিষয়টি জানাজানি হলে দুই বর্তমান ও সাবেক মেম্বারের গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয় এরই পরিপ্রেক্ষিতে বুধবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ সদস্য এএসআই হানিফসহ ২৫ জন আহত হন।

সংঘর্ষে আহত মনি (২৮), রফিকুল (৩২), রিফাত (১২)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, তবুজ (৫৪), শামীম (৩২), সনি (২২) শফিকুল (২৮), ফুলচান(৪৪), কাঞ্চন (৫০), নূর মিয়া (৫৫), ছোটন (৩৫), জলিল (৫৫), আওয়াল (৩২), আলীনূর (৩২), পাইলট (৩২), আনোয়ার (১৮), এরশাদ (৩২) সাইদুর (৪৫), আকবর (২৮), নান্টু (৪০), খাইরুল (৩০), জলিল (৪৫)কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত এএসআই হানিফ ও আকরাম সিএইচটি মিডিয়াকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমিসহ আরও ৪ পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে যাই। কী নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। তবে বিষয়টি জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমান সিএইচটি মিডিয়াকে বলেন, খবর পেয়ে পুলিশ সংঘর্ষ থামাতে গেলে এএসআই হানিফ ও আকরাম আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।





আর্কাইভ