শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » স্বামীকে মুক্ত করতে গিয়ে গণধর্ষণের শিকার স্ত্রী : আটক ৪
স্বামীকে মুক্ত করতে গিয়ে গণধর্ষণের শিকার স্ত্রী : আটক ৪
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৯ জুন শুক্রবার রাতে স্বামীকে আটকে মুক্তিপণের টাকার জন্য স্ত্রীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে ১০ জুন শনিবার সকালে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন। পরে এতে জড়িত থাকার অভিযোগে পুলিশ চার যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- রবিন (২৬), রিপন (৩০), রাজিব (৩০) ও ডালিম (৩৪)। তাদের সকলের বাড়ি একই উপজেলার হরিণহাটি এলাকায়।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ সিএইচটি মিডিয়াকে জানান, শুক্রবার রাত ৮টার দিকে বাড়িতে রং করার কথা বলে স্থানীয় এক রং মিস্ত্রিকে দীঘির পাড় এলাকায় রবিনদের বাড়িতে ডেকে নেয় আসামিরা। পরে তাকে সেখানে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ চেয়ে তার স্ত্রীকে ফোন করে রবিন ও রিপন। রাত ৯টার দিকে টাকা ছাড়া স্বামীকে ছাড়িয়ে নিতে রবিনদের বাসায় যায় ওই রং মিস্ত্রির স্ত্রী।
তারা গরীব মানুষ, তাদের কাছে এত টাকা নেই বলে আসামিদের হাতে-পায়ে ধরে স্বামীকে ছেড়ে দিতে অনেক অনুনয়-বিনিনয় করেন ওই নারী। কিন্তু তাতেও তারা রাজি না হয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে অন্য ঘরে নিয়ে গণধর্ষণ করে। পরে সেখান থেকে চোখ-মুখ বেঁধে স্বামী-স্ত্রীকে তাদের অন্য সহযোগীরা দুইটি আলাদা স্থানে আটকে রাখে।
ঘটনাটি টের পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে রাত ১১টার দিকে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চার যুবককে আটকের চেষ্টা করে। এ খবর পেয়ে আটক স্বামী-স্ত্রীকে আসামিরা শনিবার ভোরে হারিণহাটি এলাকার একটি রাস্তার ধারে ছেড়ে দিলে তারা বাড়ি চলে যায়।
পরে পুলিশ গিয়ে তাদের কাছে প্রকৃত ঘটনা শুনে এবং হরিণহাটি এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে।
এ ঘটনায় শনিবার সকালে রং মিস্ত্রী বাদী হয়ে কালিয়াকৈর থানায় ওই চারজনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। দুপুরে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা