শিরোনাম:
●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ জুন ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ফেসবুকের বিকল্প ম্যাসেঞ্জার তৈরী করেছে ছাত্র অর্ণব : হ্যাকারদের হুমকি
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ফেসবুকের বিকল্প ম্যাসেঞ্জার তৈরী করেছে ছাত্র অর্ণব : হ্যাকারদের হুমকি
রবিবার ● ১১ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ফেসবুকের বিকল্প ম্যাসেঞ্জার তৈরী করেছে ছাত্র অর্ণব : হ্যাকারদের হুমকি

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৮মি.) ঝিনাইদহে ফেসবুকের ন্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম পোষ্ট টাচ (posttouch.com) তৈরী করেছে আবরার নুর অর্ণব নামের ৭ম শ্রেণীর এক ছাত্র। ওয়েবসাইটটি তৈরী করার পর কয়েক বার হ্যাক করার পর পুরোটা নিজেদের নিয়ন্ত্রনে না আনতে পারায় মোবাইলে মুহুর্তে মুহুর্তে ক্ষুদে বার্তা দিয়ে হত্যার হুমকি দিচ্ছে হ্যাকাররা। জীবনের নিরাপত্তায় প্রায় ১ সপ্তাহ বাড়ী থেকে বের হতে পারছে না স্কুল ছাত্র অর্ণব ও তার পরিবার। জানা গেছে, ঝিনাইদহ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র অর্ণব। পিতা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা। থাকেন ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার একটি ভাড়া বাড়ীতে। ৫ম শ্রেনীতে পড়ার সময় থেকে কম্পিউটার নিয়ে নাড়াচারা শুরু করে।

ইতিমধ্যে কম্পিউটার এবং ওয়েব সাইট নির্মাণ নিয়ে অনেক কিছু শিখেছে সে। ১৬ ডিসেম্বর থেকে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ওয়েবসাইট তৈরীর কাজে হাত দেয়। ১৮ এপ্রিল সে সফল হয়। নাম দেয় পোষ্ট টাচ (posttouch.com)। নিজস্ব ডোমেইন কিনে লঞ্চ করেন সাইটটি। ৬৪ জন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট খোলে। তৈরী করে পোষ্ট টাচ (posttouch.com) নামের অ্যাপস। তার এই সাফল্য চোখে পড়ে হ্যাকারদের। গত ২২ মে প্রথম তার ওয়েব সাইট পোষ্ট টাচ হ্যাক করা হয়। অনেক চেষ্টার পর তা উদ্ধার করা হয়। আবারো হ্যাক করা হয়।

সর্বশেষ হ্যাকাররা এসকিউএল ইনজেকশান পুশ করে সব কিছু নষ্ট করে দেয়। এতেও দমেনি অর্নব। নতুন করে আবারো শুরু করে ওয়েবসাইটির কাজ। তবে বসে নেই হ্যাকাররা। অর্ণবের পিতা আব্দুল আলিমের মোবাইল ফোনে মুহুর্তে মুহুর্তে ক্ষুদে বার্তা দিয়ে হত্যার হুমকি দিয়ে আসছে হ্যাকারা। বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হলে বাড়ীতে পুলিশের ব্যবস্থা করা হয়েছে তবুও আতংকিত পরিবার। বাড়ী থেকে বের হতে পারছেন না পরিবারের লোকজন। বন্ধ রয়েছে তার লেখাপড়া। অর্ণবের বাড়ীতে কে বা কারা কখন আসছেন বা কখন যাচ্ছেন তা মোবাইলে ক্ষুদে বার্তা দিয়ে জানাচ্ছেন হ্যাকাররা। আর নিয়মিত চলছে হত্যার হুমকি। এমনকি সংবাদকর্মীদের যাওয়া ও আসার বিষয়েও ম্যাসেজ দিতে দেখা গেছে।

অর্ণবের বাবা আব্দুল আলিম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এই ঘটনার পর থেকে আমার পরিবার নিয়ে চরম আতংকের মধ্যে রয়েছি। দ্রত হত্যার হুমকিকারী ও হ্যাকারদের আইনের আওতায় এনে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, অর্ণবের পিতা একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বিষয়টি জানার পর থেকে তিনি অর্ণবের ও তার পরিবারে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করেছেন। এছাড়াও ব্যক্তিগত ভাবে তিনি সবসময় খোঁজ খবর রাখছেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ