মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » দুই শিয়ালের ঝগড়ায় প্রাণ গেল মোটর সাইকেল চালক বিপ্লবের
দুই শিয়ালের ঝগড়ায় প্রাণ গেল মোটর সাইকেল চালক বিপ্লবের
ময়মনসিংহ অফিস :: (২০ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.৩৪মি.) ময়মনসিংহের নান্দাইলে দুই শিয়াল ঝগড়ারত অবস্থায় চলতি মোটর সাইকেলের উপর উঠে গেলে চালক শিক্ষক হুমায়ুন কবীর বিপ্লব (৪০)সড়ক দূর্ঘটনায় পড়ে নিহত হন। শিয়াল দু’টিও ছিটকে পড়ে রাস্তার পাশেই মারা যায়।
৩ জুলাই সোমবার রাত সাড়ে ৮টার দিকে নান্দাইল টিএন্ডটি অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটলে রাত সাড়ে দশটার দিকে মমেক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, স্থানীয় ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব মাদারীনগর নিজ বাড়ি থেকে রাতে মোটর সাইকেল চালিয়ে নান্দাইল বাজারে আসার সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের টিএন্ডটি অফিসের সামনে দুই শিয়াল ঝগড়ারত অবস্থায় তার চলতি মোটর সাইকেলের উপর হামলে পড়ে। এসময় রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। পরে পথচারিরা প্রথমে তাকে নান্দাইল পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে দশটার দিকে বিপ্লব মারা যান।
ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকলের প্রিয় শিক্ষক বিপ্লব এর অকাল মৃত্যুতে শিক্ষার্থী, শিক্ষকবৃন্দের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড