শিরোনাম:
●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কাশিমপুর কারাগারের রেশনের ৬৮ বস্তা গমসহ আটক ১
প্রথম পাতা » অপরাধ » কাশিমপুর কারাগারের রেশনের ৬৮ বস্তা গমসহ আটক ১
রবিবার ● ৯ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাশিমপুর কারাগারের রেশনের ৬৮ বস্তা গমসহ আটক ১

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৪মি.) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীদের রেশনের গম বিক্রির উদ্দেশে নেওয়ার সময় ৬৮ বস্তা গমসহ পিকআপ চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোসেন সরকার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কাশিমপুর কারাগার থেকে পিকআপে করে গম পাচার হচ্ছে- এমন খবর পেয়ে ৮ জুলাই শনিবার বিকেলে অভিযান চালানো হয়। এতে ৬৮টি বস্তায় প্রায় সাড়ে তিন টন গম আটক করা হয়। পিকআপ চালক সেলিম মিয়াকে গাড়িসহ আটক আটক হয়েছে।

পিকআপ চালক সেলিম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কাশিমপুর কারাগারের কারারক্ষী মো. রুকন উজ্জামান গমগুলো টঙ্গীর ব্যবসায়ী মাসুদ মোল্লার কাছে পৌঁছে দেওয়ার জন্য তার পিকআপটি ভাড়া নিয়েছিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীদের প্রতিমাসে রেশন দেওয়া হয়। ওই রেশন থেকে অনেকে গম বা অন্য সামগ্রী বিক্রি করে বাইরে থেকে চাল বা অন্য সামগ্রী ক্রয় করে থাকেন। কারাগারের এক কারারক্ষী তা ক্রয় করে বাইরে বিক্রি করে দেন। শনিবার গমগুলো কারাগারের বাইরে নিয়ে যাওয়ার সময় পুলিশ তা আটক করে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর কারারক্ষী মো. রুকন উজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এ কারা কমপ্লেক্সের চারটি কারাগারের জেল সুপার, জেলার, সুবেদার, সার্জনসহ সংশ্লিষ্ট স্টাফরা প্রতিমাসে চাল, ডাল, চিনি, গম, তেল রেশন হিসেবে পান। তাদের অনেকেই প্রয়োজনের অতিরিক্ত পণ্য বিক্রি করে দেন। আমি বাহক হিসেবে বাইরের বিভিন্ন ব্যবসায়ীর কাছে ওই সব মালামাল বিক্রি করে দেই। শনিবার রেশনের সাড়ে তিন টন গম পিকআপে করে টঙ্গীর ব্যবসায়ী মাসুদ মোল্লার কাছে পাঠানো হচ্ছিল।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঘটনাটি খতিয়ে দেখতে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ হাসানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, হাইওয়ে পুলিশের আটক করা পিকআপভর্তি গম জয়দেবপুর থানায় রয়েছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ