রবিবার ● ৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ত্রিশালে ৬ মামলার পলাতক আসামী দুধর্ষ ডাকাতসহ গ্রেফতার ৫
ত্রিশালে ৬ মামলার পলাতক আসামী দুধর্ষ ডাকাতসহ গ্রেফতার ৫
ময়মনসিংহ অফিস :: (২৫ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) ময়মনসিংহের ত্রিশালে দুধর্ষ ডাকাতসহ ৫ জনকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
৯ জুলাই রবিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার আগে শনিবার দিবাগত রাতে এদের গ্রেফতার করা হয়।
ত্রিশাল থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি -তদন্ত) মোখলেছুর রহমান আকন্দের নেতৃত্বে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলানামা পাড়া গ্রামে অভিযান চালিয়ে মফিজ উদ্দিনের ছেলে মোফাজ্বল হোসেন(৩৮)কে গ্রেফতার করেছে। মোফাজ্বল ধর্ষণ,খুন,অস্ত্র ও ডাকাতিসহ ৬টি মামলার পলাতক আসামী।
অপরদিকে বিশেষে অভিযান চালিয়ে পৌরসভার ঋৃষি পাড়ার মৃত সূবল ঋৃষির ছেলে সুমন ঋৃষি,মোক্ষপুর গ্রামের মৃত আ. জলিলের ছেলে আবু সাঈদ,মোক্ষপুর ভূইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে শুকুর আলী ও কানহর মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ফরহাদকে গ্রেফতার করা হয়। এরা সবাই মাদক মামলার আসামী।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,মোফাজ্বল হোসেনের বিরুদ্ধে জেলার ত্রিশাল ও গাজীপুর জেলার শ্রীপুর থানায় ধর্ষণ,খুন,অস্ত্র,ডাকাতি ও মারামারির ৬টি মামলা রয়েছে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা