শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধ ও নদী ভাঙ্গন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধ ও নদী ভাঙ্গন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শনিবার ● ২২ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধ ও নদী ভাঙ্গন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

---হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন বন্ধ ও নদী ভাঙ্গন থেকে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, স্কুল, গোরস্থান ও ফসলি জমি রক্ষায় স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর সহযোগীতা কামনা করেছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর এলাকাবাসী।

২২ জুলাই শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের এসব সমস্যার কথা তুলে ধরে প্রতিকারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আঙ্গুরা মোহাম্মদপুর এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. এমাদ উদ্দিন। এতে তিনি উল্লেখ করেন খরস্রোতা কুশিয়ারা নদীর ভাঙ্গনে ইতোমধ্যে আঙ্গুরা মোহাম্মদ পুরের দুই পারের মানুষের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। মসজিদ, স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট, ফসলী জমি, বাড়ি-ঘর ও কবরস্থান নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

এলাকার সর্বস্তরের মানুষ যখন নদী ভাঙ্গন থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত ঠিক সেই মুহুর্তে একটি মহল সর্বগ্রাসী অবৈধ ড্রেজার মেশিন লাগিয়ে আঙ্গুরা মোহাম্মদপুরের কুশিয়ারা নদীর দুই কুল ধ্বংস করে দিচ্ছে।

অপরিকল্পিত আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রভাব খাটিয়ে যত্রতত্র ভাবে ড্রেজিং করার ফলে আজ এলাকার মসজিদ, মাদ্রাসা, বাড়ি-ঘর, ফসলী জমি, রাস্তাঘাট ও কবরস্থান মারাত্মক হুমকির মুখে পড়েছে।

এলাকার সর্বস্তরের মানুষের দাবি ও প্রতিবাদ উপেক্ষা করে বালু মহল ইজারার নাম করে একটি প্রভাবশালী মহল ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। এ অবস্থায় গ্রামবাসী সংগঠিত হয়ে মানববন্ধন সমাবেশ সহ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিয়ানী বাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুড়ার বাজার ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে অবৈধ ড্রেজার মেশিন বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন।

বালু উত্তোলনের জন্য আঙ্গুরা মোহাম্মদপুর বালু মহলটি মেসার্স হারুন এন্ড ব্রাদার্সের মালিক মো. হারুনুর রশিদ ইজারা নেন। কিন্তু তার পক্ষে আঙ্গুরা মোহাম্মদপুরের মোঃ কালাম উদ্দিন, মো. তজমুল ইসলাম ও উত্তর আকাখাজনা গ্রামের জুবের আহমেদ পেশী শক্তির বলে নদীর কিনারে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু ও মাটি উত্তোলন করছেন। ফলে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন জন গুরুত্বপূর্ণ স্থাপনা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় এলাকার মানুষ নদী ভাঙ্গনের করাল গ্রাস থেকে রক্ষা পেতে যখন ন্যায়সঙ্গত আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঠিক তখনই উপরোক্ত ব্যক্তিরা গ্রামের মুরব্বীয়ানদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও চাঁদা দাবির কাল্পনিক অভিযোগ তুলে তাদের আন্দোলনকে স্তব্ধ করে দিতে চাইছে। উক্ত মহল পত্র পত্রিকা সহ থানা প্রশাসনেও মুরব্বীয়ানদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পরিবেশন করেছে।

সংবাদ সম্মেলনে বৃহত্তর আঙ্গুরা মোহাম্মদপুরের হাজার হাজার মানুষের জানমাল রক্ষা এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. নজমুল ইসলাম, মো. ফয়জুল হক, মো. আব্দুস শহীদ, মো. এবাদুর রহমান, মো. আব্দুর রহমান, মো. আলতাব আহমদ, মো. রেজা ও মো. হাসনু প্রমুখ।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির  লংগদুতে অবৈধ  ইটভাটা বন্ধে অভিযান রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান

আর্কাইভ