শিরোনাম:
●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » গফরগাঁয় দু’টি স্কুল মাঠে বছরের ৬ মাসই হাঁটু পানি জমে থাকে
প্রথম পাতা » ময়মনসিংহ » গফরগাঁয় দু’টি স্কুল মাঠে বছরের ৬ মাসই হাঁটু পানি জমে থাকে
সোমবার ● ২৪ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গফরগাঁয় দু’টি স্কুল মাঠে বছরের ৬ মাসই হাঁটু পানি জমে থাকে

---ময়মনসিংহ অফিস :: (৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩০মি.) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় ও খারুয়া বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বছরের প্রায় ছয় -সাত মাসই হাঁটু পানি জমে থাকে। শিক্ষার্থীদের এ দুরবস্থায় খেলাধুলা, নিয়মিত অনুশীলন, অ্যাসেম্বলি বন্ধ থাকে। অথচ এই উচ্চ বিদ্যালয়ের মেয়েদের ফুটবল টিম আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় গত বছর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও জেলা পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

গফরগাঁও উপজেলার খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় ও খারুয়া বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৫২ সালে ৯২ শতাংশ জমিতে একত্রে স্থাপন করা হয়।

জানা গেছে, প্রায় ৭৫ শতাংশ আয়তনের স্কুল মাঠটি প্রতিবছর মে-জুন মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত জলমগ্ন থাকে। এই দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার দুইশ শিক্ষার্থীর জন্য মাত্র খেলার মাঠ একটিই। এ ছাড়া আশেপাশের দুই-তিন গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে-মেয়েদের একমাত্র ভরসা এ মাঠটি। কিন্তু বছরের অধিকাংশ সময়ই পানির নিচে মাঠটি ডুবে থাকায় খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এ ছাড়া জলাবদ্ধ মাঠ পার হতে গিয়ে অনেক শিক্ষার্থী চুলকানিসহ পানিবাহিত অনেক রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিবছর বর্ষার সময়ে বিদ্যালয় দু’টিতে উপস্থিতির হারও কমে যায়।

২০০৬ সালে উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের সময় বিদ্যালয় মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এরপর থেকে এ দুরাবস্থা। স্কুল কর্তৃপক্ষ গত ১০ বছর যাবত প্রশাসনের বিভিন্ন জায়গায় দেন-দরবার, আবেদন-নিবেদন করেও জলাবদ্ধতা নিরসনের কোনো বরাদ্দ পাচ্ছে না।

খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড় রিয়া, স্বর্না, সুমাইয়া, মিতু, মাকসুদা, তামান্না আক্ষেপ করে জানায়, ইন্টারস্কুল ফুটবলের তারিখ হয়ে গেছে। ক’দিন পরেই খেলা। মাঠে হাঁটু পানি, আমরা প্রাকটিসে নামতে পারছি না। তাই অন্য মাঠে গিয়ে মেয়েদের অনুশীলন করতে হচ্ছে।বারবার উর্ধতন কর্তৃপক্ষ এখানে আসছেন, দেখে যাচ্ছেন কিন্তু সমাধান হচ্ছে না।

খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিনা দেবনাথ ও খারুয়া বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনিছুর রহমান জানান, মাঠ জলাবদ্ধ থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। জলাবদ্ধ মাঠ পেরিয়ে বাথরুমেও যেতে পারছে না শিক্ষার্থীরা। দ্রুত এ সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।

গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন, দ্রুত এ সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।আমি ও ইউএনও মহোদয় মাঠটি পরিদর্শন করেছি।আশা করছি অল্প দিনের মধ্যেই মাঠটির সংস্কার করা যাবে।





আর্কাইভ