শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে নকল বিড়ি কারখানা মালিকদের দম্ভক্তি
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে নকল বিড়ি কারখানা মালিকদের দম্ভক্তি
শনিবার ● ২৬ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে নকল বিড়ি কারখানা মালিকদের দম্ভক্তি

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৩মি.) ঝিনাইদহ কালীগঞ্জ মঙ্গলপৈতা বাজার এলাকার গ্রাম গুলোতে গড়ে উঠেছে নকল আজিজ বিড়ি তৈরীর কারখানা। সম্প্রতি ভ্রাম্যমান আদালত কয়েকবার এ সব নকল বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিড়ি তৈরীর সরঞ্জাম ও কয়েক লক্ষ টাকার নকল বিড়ি উদ্ধার করে ধ্বংস ও জরিমানা করেন। কয়েকদিন বন্ধ থাকার পর আবার ও শুরু করে নকল বিড়ি তৈরী ও বেঁচাকেনা। এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে এক সংবাদ কর্মিকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে, নকল বিড়ি তৈরী কারখানার মালিক ও বিড়ি ব্যবসায়ী দেবরাজপুর গ্রামের আমির হোসেন মোল্যা। সে উচ্চ স্বরে জনসমূখে বলে তুমি আমাদের কিছুই করতে পারবে না কারণ, আমরা নিয়মিত পুলিশ, ওসি, দারোগা ও স্থানীয় নেতাদের টাকা দিয়ে আমরা ব্যবসা করি। দীর্ঘদিন ধরে মঙ্গলপৈতা গ্রামের নকল বিড়ি তৈরীর কারখানা গড়ে তুলেছে । এরা নাকি প্রশাসনকে ম্যানেজ করে এ ব্যবসা করে। এ সব ব্যবসায়ীরা হলো, দেবরাজপুর গ্রামের আমির মোল্যা, শাহাজাহান, বকুল, তোহাজ্জত শেখ, ইলিয়াস শেখ, রওশন শেখ, মুজিদ মোল্যা, অনজুরা বেগম, আসলাম, আকিদুলসহ অনেকে।

২০১৬ সালের ১৬ জুন নকল বিড়ি তৈরীর কারখানায় অভিযান চালিয়ে নকল বিড়ি তৈরী ও মজুদ অভিযোগে কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের আসলাম হোসেন ও আকিদুল ইসলাম নামের ২ ব্যক্তির বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা দিয়েছিল ভ্রাম্যমান আদালত। সে সময় বিড়ি তৈরীর উপকরণসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার নকল ব্যান্ডরোলসহ আসলাম হোসেন ও আকিদুল ইসলাম নামের দুই জনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আসলাম হোসেনকে ৬ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, এবং আকিদুল ইসলামকে ২ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। পরে উদ্ধারকৃত নকল বিড়ির উপকরণ পুড়িয়ে ধ্বংস করে। পরে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আবার আগের মত ব্যবসা শুরু করে।

দেবরাজপুর গ্রামের শাহাজাহান আলী বিগত ৩৫ বৎসর ধরে এই নকল আজিজ বিড়ি তৈরী করে আসছে। রংপুর, ও বগুড়া থেকে নকর আজিজ বিড়ি তৈরীর সমস্থ সরঞ্জাম ক্রয় করে আনে। এই অবৈধ ব্যবসার কারনে সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আজিজ বিড়ির মালিক আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক যুবক জানান, এই ব্যবসা নিয়ন্ত্রন করে এলাকার এক ইউপি সদস্য, সে প্রতি সপ্তাহে থানা পুলিশ প্রশাসন, নেতাদের নাম করে ৮ হাজার টাকা নকল বিড়ি কারখানার মালিকদের কাছ থেকে নেয় বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমি এ থানায় নতুন আসছি তাই কারা কোথায় নকল বিড়ির কারখানা করে জানা নেই। আপনারা তাদের নামের তালিকা দেবেন। তাহলে আমি আইনানুগ ব্যবস্থা নিব।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ