শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাঙ্গুনিয়াতে শিশুর লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » রাঙ্গুনিয়াতে শিশুর লাশ উদ্ধার
রবিবার ● ২৭ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে শিশুর লাশ উদ্ধার

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৫মি.) রাঙ্গুনিয়ায় মো. রুবেল (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সৈয়দবাড়ি থানা সদর এলাকায় একটি চা দোকানে চাকুরী করতো। একই এলাকার দোকান মালিকের ঘরের একটি কক্ষে বিছানার চাদর দিয়ে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করেছে বলে জানায় দোকান মালিক আলী নূর হোসেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সৈয়দবাড়ি এলাকার আলী নুর হোসেনের মালিকানাধীন থানা সদরের চা দোকানের দীর্ঘদিন ধরে চাকুরী করত একই এলাকার মো. রাসেলের পুত্র মো. রুবেল।

গতকাল ২৬ আগষ্ট শনিবার দুপুর দেড়টার দিকে ভাত খাওয়ার জন্য মালিকের ঘরে যায়। দীর্ঘক্ষন পর সে না আসায় দোকান মালিক বাড়িতে খোঁজ নিতে যায়। তার ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে ডাকাডাকির পর কেনো সাড়া শব্দ না পাওয়ায় কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। তৎক্ষনিক্ষ তিনি থানায় গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘরের মেঝেতে পড়ে থাকা লাশ দেখতে পায়। দোকান মালিক আলী নূর বলেন, “বিছানার চাদর গলায় ঝুলন্ত অবন্থায় লাশটি দেখতে পায়। আমি পুলিশকে খবর দিলে তারা আসার আগে বিছানার চাদরটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। সৈয়দবাড়ি এলাকার একটি দোকানের কর্মচারীর সাথে তার ঝগড়া হয়েছিল বলে শুনেছি।’ ঝগড়ার পর বাড়ির একটি কক্ষে সেই আত্মহত্যা করে।

বিষয়টি নিয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ ঘরের মেঝেতে পরে থাকা অবস্থায় দেখতে পায়। বিছানার চাদরের একটি অংশ তার গলায় এবং অন্য অংশ ঘরের ছাদের সাথে আটকানো ছিল। আত্মহত্যার ঘটনার তদন্ত চলছে।





আর্কাইভ