শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » একরাতে চারটি দোকান চুরি : জনমনে আতঙ্ক
প্রথম পাতা » অপরাধ » একরাতে চারটি দোকান চুরি : জনমনে আতঙ্ক
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একরাতে চারটি দোকান চুরি : জনমনে আতঙ্ক

---সিলেট প্রতিনিধি :: (২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১১মি.) সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজারে একই রাতে টিনের চাল কেটে পাশাপাশি চারটি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ীসহ সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার গভীর রাতে উপজেলার মাইজগাঁও বাজারের শাহ্ মালুম টেলিকম, মা-টেলিমিডিয়া, লাবনী পোল্ট্রি এন্ড ফিড সেন্টার এবং মামুন ইঞ্জিনিয়ারিংয়ে এ চুরির ঘটনা ঘটে।

বাজারের ব্যবসায়ীরা জানান, শনিবার গভীর রাতে মাইজগাঁও বাজারের মামুন ইঞ্জিনিয়ারিং টিনের চাল কেটে চোরেরা দোকানে ঢুকে। এসময় মামুন ইঞ্জিনিয়ারিং দোকান থেকে নগদ এক হাজার নিয়ে যায়। এরপর এক এক করে দোকানের উপরের ছাদ বেয়ে পাশের শাহ্ মালুম টেলিকম প্রবেশ করে ১টি মোবাইফোন ও ক্যাশবাক্সে রক্ষিত নগদ ২হাজার টাকা ও মা-টেলিমিডিয়া ঢুকে ১১টি মেমোরি কার্ড এবং নগদ ১হাজার টাকা ও লাবনী পোল্ট্রি এন্ড ফিড সেন্টার থেকে নগদ ২হাজার টাকা নিয়ে যায়।

শাহ্ মালুম টেলিকমের প্রোপাইটার সুমন আহমেদ বলেন, এ নিয়ে আমার দোকানে দুইবার চুরির ঘটনা ঘটেছে। গত কয়েকদিনে মাইজগাঁও বাজারে কয়েকটি চুরির সংগঠিত হয়েছে।

আমরা ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে আছি। ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, মাইজগাঁও বাজারে চুরি বেড়েই চলেছে। এসব চুরি বন্ধে করতে শীঘ্রই বাজারে পাহারাদার রাখা জরুরী।

গত কয়েকদিনে উপজেলার মাইজগাঁও বাজারে ৭টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সারারাত আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকা পরও রাস্তার পাশের এসব দোকানে ঘন ঘন চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।





আর্কাইভ