শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » নিবন্ধনের সময় পেছানোর দাবি বনপা ও বোমা’র
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » নিবন্ধনের সময় পেছানোর দাবি বনপা ও বোমা’র
বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিবন্ধনের সময় পেছানোর দাবি বনপা ও বোমা’র

---


 ঢাকা প্রতিনিধি :: জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫ নিয়ে স্টেকহোল্ডার পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷ মঙ্গলবার বিকেলে সচিবালয়ের তথ্যমন্ত্রণালয়ের সভা কক্ষে মতবিনিময় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
নীতিমালার খসড়া চূড়ান্ত করার প্রাথমিক ধাপ হিসেবে তথ্য মন্ত্রণালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ৷
চলতি বছরের ২১ জুলাই ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫’এর খসড়া ওপর সর্বসাধারণের মতামত আহ্বান করে খসড়াটি তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় ৷ ১২ আগস্টের মধ্যে মতামত পাঠানোর সময়সীমা বিভিন্ন সংস্থা ও সাধারণের অনুরোধে পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করে মন্ত্রণালয় ৷
মতবিনিময় সভায় তথ্য সচিব মরতুজা আহমদ ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫’এর খসড়ার উপর বিস্তারিত আলোচনা করেন ৷ সভায় খসড়াটির বিধিগুলো উপস্থাপন করেন তথ্যমন্ত্রণলয়ের উপ-সচিব আককাচ হোসেন ৷ মুক্ত আলোচনায় অংশ নেন প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার,আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, বাংলাদেশ বেতারের মহা-পরিচালক আকতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আব্দুল মান্নান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ার, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বিজয় নিউজ ২৪ ডটকমের সম্পাদক শামসুল আলম স্বপন, বাংলাদেশ অনলাইন টেলিভিশন এসোসিয়েশনের আহ্বায়ক মসীহ উর রহমান, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা)’র সভাপতি জয়ন্ত আচার্য, সাধারণ সম্পাদক এ, কে, শরীফুল ইসলাম খান,অনলাইন নিউজ পেপার এডিটর এসোসিযেশন অব বাংলাদেশ’র সদস্য সচিব শরীফ মোহাম্মদ মাসুম প্রমুখ ৷
এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব (সমপ্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ লিয়াকত আলী খান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল, গাজী মোঃ আলী আকবর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব মোঃ সারওয়ার আলম, সভায় উপস্থিত ছিলেন ৷
স্বাগত বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, অনলাইন নিউজ পোর্টাল গুলো অনুমতি ছাড়াই জন্ম নিয়ে বিকশিত হচ্ছে ৷ নিউজ পোর্টাল গুলো একটি নীতিমালার মধ্যে থাকা দরকার মনে করে সরকার৷ কারণ উলেস্নখ করে তথ্যমন্ত্রী বলেন,সাইবার ক্রাইম দমন করায় এর একমাত্র উদ্দেশ্য, অনলাইন পোর্টাল নিয়ন্ত্রণ করা নয় ৷ আজকের এই বৈঠক শেষ বৈঠক নয় মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন আলোচনা আরো হবে ৷ আমরা ভালো কিছু করতে চাই ৷ তিনি বলেন প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে কাজ করছেন তা বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন ৷
দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন অনলাইন নিউজ পোর্টাল গুলো দেশের কি এমন ক্ষতি করলো যে এটা নিবন্ধীত হতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে ৷ তিনি বলেন, সংবাদ পত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপ গণতান্ত্রিক সমাজে কারো কাম্য হতে পারে না ৷
দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ার বলেন,শৃংখলার নামে আমরা শৃংখলিত হতে চাই না ৷ দেশের উন্নয়নের জন্য সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত্‍ করতে হবে আগে৷ তিনি বলেন, প্রিন্ট মিডিয়ার অনলাইন ভার্সনের ক্ষেত্রে নিবন্ধন প্রয়োজন নেই ৷
দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন,মিডিয়ার স্বাধীনতা একটি দৃষ্টিভঙ্গির ব্যাপার ৷ এটা আইন করে নিয়ন্ত্রণ করা কঠিন ৷ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী অন্যায় ভাবে কারো মারপিট করলে কি আমরা তা লিখবো না ? তিনি অনলাইন নীতিমালার ব্যাপরে সর্তক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ৷
বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর ১৯৭৩ সালের প্রেস এন্ড পাবলিকেশন এ্যাক্ট নিয়ে বিসত্মারিত আলোচনা করে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের পক্ষে মত দেন ৷
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সভাপতি শামসুল আলম স্বপন তাঁর বক্তব্যের শুরুতে ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সফল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যারা অনলাইন নিউজ পোর্টাল তৈরী করে নিয়মিত সংবাদ প্রকাশ করছি তারা অবশ্যই নিবন্ধীত হতে চাই ৷ আমরা পেতে চাই সরকারের নানা সুযোগ সুবিধা কিন্তু নিবন্ধনের নামে কোন পোর্টাল মালিককে হয়রানী করা বরদাস্ত করা হবে না ৷ তিনি বলেন, পোর্টাল নিবন্ধনের ক্ষেত্রে এলেক্সা-র‌্যাংকিং কিম্বা গুগোল র‌্যাংকিং-এর ধুঁয়ো তোলা হচ্ছে ৷ এলেক্সা-র‌্যাকিং কিম্বা গুগোল র‌্যাংকিং ওয়েভ পোর্টাল নিবন্ধনের জন্য মানদন্ড হতে পারে না ৷ টাকা খরচ করে যা বাড়ানো যায় তা দিয়ে পোর্টাল পরিমাপ করা ঠিক হবে না ৷ এ সিদ্ধান্ত পরিবর্তন না করলে বনপা’র পক্ষ থেকে আইনের আশ্রয় নেয়া হবে বলে তিনি ঘোষনা দেন ৷ বনপা’র সভাপতি আরো বলেন, র‌্যাংকিং হবে সেই সব নিউজ পোর্টাল যা মুক্তিযুদ্ধের চেতনায় প্রকাশিত হয় ৷ কোন যুদ্ধাপরাধীদের সমর্থনকারী, জঙ্গিদের উস্কানীদাতা,কিম্বা রাজাকারদের অর্থায়নের প্রকাশিত নিউজ পোর্টাল বা যারা সরকারে বিরূপ সমালোচনা করে সেই সব নিউজ পোর্টাল নিবন্ধন দেয়া যাবে না ৷ বনপা’র সভাপতি নিউজ পোর্টাল নিবন্ধনের তারিখ পেছানোর দাবি জানিয়ে সভাতেই তথ্য সচিবের কাছে আবেদন করেন ৷
বোমা’র সভাপতি জয়ন্ত আচার্য বলেন নীতিমালা পাশ হওয়ার আগে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন দেয়া ঠিক হবে না ৷ তিনি বলেন, নীতিমালা পাশের পর সেই আলোকে নিবন্ধন হতে হবে ৷ তিনি নিবন্ধনের সময় পেছানোর জন্য বোমা’র পক্ষ থেকে দাবি জানান৷
বোমা’র সাধারণ সম্পাদক এ, কে, শরীফুল ইসলাম খান বলেন, পোর্টাল নিবন্ধনের ক্ষেত্রে নামের ডুপলিকেশন বন্ধ করতে হবে ৷ তিনি উদাহরণ দিয়ে বলেন, প্রথম আলো’র সাথে ডটকম,ডটনেট,কিম্বা ২৪ ডটনেট,২১ ডটকম,৭১ ডটনেট ইত্যাদি জুড়ে ডোমেন রেজিস্ট্রেশন করা যায় ৷ তিনি বলেন এ বিষয় গুলো বিবেচনায় না আনলে বোমা’র পৰ থেকে আন্দোলন করা ছাড়া কোন পথ খোলা থাকবে না ৷





তথ্যপ্রযুক্তি এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন

আর্কাইভ