শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » ফসলের ক্ষেত থেকে মধু সংগ্রহ করে চলেছে মৌয়ালরা
প্রথম পাতা » কৃষি » ফসলের ক্ষেত থেকে মধু সংগ্রহ করে চলেছে মৌয়ালরা
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফসলের ক্ষেত থেকে মধু সংগ্রহ করে চলেছে মৌয়ালরা

---নওগাঁ প্রতিনিধি :: (১০ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৩মি.) আমড়া গাছের ঝোপের মধ্যে মৌমাছিদের বাসা, সেখানে প্রকান্ড এক চাক রয়েছে খাসা। এখন আর আমড়া গাছের ঝোপের মধ্যে নয় সরিষা খেতের পাশে বক্সের মধ্যে মৌমাছিদের বাসা। সত্যি আগের দিনে গ্রামের বনে জঙ্গলে গ্রামের পাশে বড় বড় গাছের মগ ডালে মৌমাছিদের প্রকান্ড প্রকান্ড মৌচাক সচরাচর চোখে পড়ত। এখন আর সেই আগের দিনের মত যেখানে সেখানে মৌচাক চোখে পড়েনা। আর এর জন্য অনেকেই কৃত্রিম পদ্ধতিতে চাষাবাদকে দায়ী করেছেন।
প্রতিটি ফসলে যে হারে কীটনাশক ব্যাবহার হচ্ছে আর আগের দিনের মত প্রাকৃতিক বনজঙ্গল উজাড় হয়ে যাচ্ছে ফলে যেখানে সেখানে বিভিন্ন ধরনের বনফুল সহ হরেক রকম ফুল ফোটেনা, চাষাবাদ করে কৃষকের ফসলের মাঠে যে টুকু ফুল ফোটে তাও আবার কীটনাশকের দাপটে বিষাক্ত থাকায় ওই ফুলে মৌমাছি সাধারণত বসতে পারেনা আর এই জন্যই আগের দিনের মত যেখানে সেখানে বড় বড় মৌচাকও চোখে পড়েনা।
বর্তমান ডিজিটাল যুগে মানুষ আধুনিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়ায় এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌচাক তৈরী করে সেখান থেকে মধু সংগ্রহ করে চলেছে। তারই বাস্তব চিত্র সাপাহার উপজেলা সদর সংলগ্ন সাপাহার-জবই বিল রাস্তার পার্শ্বে মানিকুড়া গ্রামের ফসলের ক্ষেতে দেখা গেছে।
গত মঙ্গলবার চাপাই নবাবগঞ্জ জেলার গোদাগাড়ী ও গোমস্তাপুর হতে দু’জন মৌয়াল ওই গ্রামের পাশে প্রায় ৫০বিঘা একটি সরিষা খেতের পাশে মধু চাষে তাদের মৌ-বক্স গুলি সারিবদ্ধভাবে বসিয়েছে। বুধবার বিকেলে গোদাগাড়ী পাহারপুর নামাজগ্রামের মধু চাষী আতাউর রহমান ও গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর আন্ধারইল গ্রামের আমিরুল ইসলাম এর সাথে আলাপ করে জানা গেছে তারা গত ২০০০সাল হতে দেশের বিভিন্ন স্থানে গিয়ে মধু চাষ শুরু করেন। শুরুর দিকে কয়েকটি মৌ-বক্স দিয়ে তারা ব্যাবসা শুরু করলেও বর্তমানে তাদের সংগ্রহে প্রায় দুই থেকে আড়াইশ’টি মৌবাক রয়েছে। প্রতি ১০/১২দিন অন্তর তারা প্রতিটি বক্স থেকে ১০/১৫কেজি করে মধু সংগ্রহ করে থাকেন আর প্রতি কেজি খাঁটি মধু ৪শ’ টাকা দরে বিক্রি করে থাকেন। এতে মাত্র ৫মাসের ব্যাসায় তাদের ৫ থেকে ৭লক্ষাধিক টাকা তাদের আয়ও হয়ে থাকে। বছরের নভেম্বর থেকে মার্চ মোট ৫মাস মৌচাকের ব্যাবসা করে মোটা অংকের টাকার মুখ দেখলেও বাঁকি ৭মাস লক্ষ লক্ষ মৌমাছিকে বেধেঁ রেখে খাওয়াতে তাদের প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচও হয়ে থাকে বলে তার জানান। তবে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে মধু সংগ্রহ ব্যাবসা তাদের বেশ ভালই লাগে বলেও তারা জানিয়েছেন।
এছাড়া আগের দিনে খাঁটি মধু সংগ্রহ করতে হলে বড় বড় গাছের ডালে উঠে অনেক কষ্ট করে মধু সংগ্রহ করতে হত। এখন ডিজিটাল যুগে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু সংগ্রহ করতে তেমন কোন ঝামেলা হয়না সহজেই মধু সংগ্রহ করা যায় ও খাঁটি মধু পাওয়া যায়। এ পদ্ধতিতে মধু চাষ বেকারত্ব দুর করতে একটি সফল পন্থা বলেও তারা মনে করেন। বক্স পদ্ধতিতে মধু সংগ্রহ বেশ পুরনো হলেও সাপাহার এলাকায় এ পদ্ধতিতে মধু সংগ্রহ একবোরে নতুন তাই বৈজ্ঞানিক ও তৈরীকৃত কাঠের বক্স এর মধু সংগ্রহ পদ্ধতি দেখতে এলাকার শত শত দর্শক এখন ওই মাঠে ভিড় জমাচ্ছে।





আর্কাইভ