শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ৪০ দিনের কর্মসূচির মূল লক্ষ্য ভেস্তে যেতে বসেছে : সম্পৃক্ততা নেই স্থানীয়রা
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ৪০ দিনের কর্মসূচির মূল লক্ষ্য ভেস্তে যেতে বসেছে : সম্পৃক্ততা নেই স্থানীয়রা
শুক্রবার ● ২ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে ৪০ দিনের কর্মসূচির মূল লক্ষ্য ভেস্তে যেতে বসেছে : সম্পৃক্ততা নেই স্থানীয়রা

---বাগেরহাট অফিস : (২০ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৭মি.) বাগেরহাটের চিতলমারীতে ৪০ দিনের কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই কাজে সংশ্লিষ্ট গ্রামের স্থানীয় নারী-পুরুষদের পরিবর্তে বাইরের পুরুষ শ্রমিকদের এনে দায়সারাভাবে কাজ করানো হচ্ছে। গ্রামের উন্নয়নে গ্রামের মানুষদের সম্পৃক্তকরণ- সরকারের ৪০দিনের কর্মসূচির এই মুল লক্ষ্য ভেস্তে যেতে বসেছে বলে অভিজ্ঞরা অভিমত জানিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের বোয়ালিয়া কাশিকৃষ্ণের মন্দির থেকে লনার বিল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার খালের মাটি যেনতেন প্রকারে কাটা হয়েছে। শৈলদাহ এলাকার মাটিকাটা সরদার আক্কাছ মোল্লার নেতৃত্বে প্রায় ৩০জন দিনমজুরকে আনা হয়েছে। তারা খালের উপরের অংশে কোন রকমে এককোদাল করে মাটি কেটে পাড়ে ফেলছেন। একইভাবে দসরদার আক্কাছ মোল্লা জানান, দৈনিক জনপ্রতি চারশ’ টাকা করে তাদের দেয়া হচ্ছে। স্থানীয় মেম্বার জগদীশ বসু, বাদশা মেম্বার। ওই একই শ্রমিকদের দিয়ে লনার খালের পার্শ্ববর্তী কাটাখালীর খালেও এমনভাবে কাজ করানো হচ্ছে যে, সরেজমিনকালে খালের তলদেশে প্রচুর পেড়িমাটি জমে থাকতে দেখা গেছে। এই খালের কাজ করাচ্ছেন লিটন মেম্বার। স্থানীয় মানুষেরা মেম্বারদের সামনে এসে কোন কথা বলতে চান না।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী অভিযোগের সুরে বলেন, ‘‘আগে ৪০ দিনের কর্মসূচিতে গ্রামের নারীদের কাজে লাগানো হতো। তাতে অন্ততঃ নিজেদের গ্রামের খালের কাজটির মান ভাল হতো এবং কাজে নারীরা থাকতে পারতো। নারীদের অর্থ সংস্থানও হতো। কিন্তু চলমান এই কাজে নারীদের অংশগ্রহণ নেই এবং গ্রামের বাইরের লোকেরা এসে আর্থিক সুবিধা নিয়ে দায়সারাভাবে কাজ করে যাচ্ছে।’’
এ ব্যাপারে হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী বলেন, ‘দায়সারাভাবে খালের মাটি ফেলার কথা আমিও শুনেছি। ওভাবে কাটা যাবেনা। খাল গভীরভাবে কাটার জন্য আমি নির্দেশ দিয়েছি।’’ তিনি আরো জানান, ৪০ দিনের কর্মসূচিতে দৈনিক ৪০জন গ্রামের মানুষ কাজ করবে, যার কমপক্ষে ৩০% ভাগ নারী থাকার কথা। শ্রমিকেরা জনপ্রতি দৈনিক দেড়শ’ (১৫০) টাকা পাবে।
চিতলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ বলেন, ‘৪০ দিনের কর্মসূচির মুল লক্ষ্য হচ্ছে গ্রামের মানুষদের তাদের নিজেদের উন্নয়ন কাজে সম্পৃক্ত করা, তাদের মধ্যে অবশ্যই ৩০% নারী থাকতে হবে। শ্রমিকদের দৈনিক ১৭৫ টাকা করে দেয়ার কথা। ইউনিয়ন পরিষদকে আমরা চেকের মাধ্যমে টাকা দেই এবং শ্রমিকদেরকেও একাউন্টের মাধ্যমে টাকা প্রদানের নিয়ম রয়েছে। তবে কোন প্রকল্পে কতজন শ্রমিক দৈনিক কাজ করবে সেটা নির্ধারনের দায়িত্ব ইউনিয়ন পরিষদের।’ তিনি আরো বলেন, ‘যথাযথ নিয়মে কোন প্রকল্পের কাজ না হলে টাকা সরকারের নিকট ফেরত যাবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)