বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতার বাড়িতে লুট
ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতার বাড়িতে লুট
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪২মি.) গাজীপুরের শ্রীপুরে ডিবি পরিচয়ে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি সোমবার রাত নয়টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মুলাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন জানান, তিনি সপরিবারে মাওনা চৌরাস্তায় একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। বাসায় তার শাশুড়িসহ কয়েকজন ছিলেন।
কমপক্ষে সাতজন লোক ডিবি পুলিশ পরিচয়ে সুমন নামে একজনকে গ্রেফতারের কথা বলে বাড়িতে ঢুকে। পরে তারা পিস্তল দেখিয়ে বাড়ির লোকদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
এরপর আলমারি ও ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ চার লাখ ৪৭ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার পর আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, দুর্বৃত্তরা ডিবি পরিচয়ে ওই নেতার ওপর হামলা করতে গিয়েছিল। তাকে না পেয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)