শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ে এত অস্ত্র আসছে কোত্থেকে
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ে এত অস্ত্র আসছে কোত্থেকে
শনিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাহাড়ে এত অস্ত্র আসছে কোত্থেকে

---মোফাজ্জল হোসেন ইলিয়াছ :: (১২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.৪০মি.) পার্বত্য জেলা বান্দরবানের লামার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে গত শুক্রবার (১৬ই ফেব্রুয়ারী) বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এভাবে প্রায়ই দুর্গম পাহাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে যৌথবাহিনী একের পর এক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করছে। প্রশ্ন জাগছে এত বিপুলসংখ্যক অস্ত্র কোত্থেকে আসছে ? কারা কি উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্রের মজুদ গড়ে তুলছে ? একাধিক সূত্র বলেছে, পাহাড়কে অশান্ত করে তুলতেই এই অস্ত্রের মজুদ গড়ে তোলা হচ্ছে। পাহাড়ে চারটি গ্রুপের আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপরাধে এসব অস্ত্র ব্যবহার হচ্ছে।
গত শুক্রবার লামা থেকে ২৫টি আগ্নেয়াস্ত্র ও ২০০০ গুলিসহ চারজনকে আটক করে সেনা বাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা। লামার ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

২৫টি অস্ত্রের মধ্যে ১৪টি ছিল এসবিবিএল ও ১১টি ওয়ানশুটারগান। উদ্ধার করা হয়েছে ২ হাজার ৩৭ রাউন্ড গুলি। গ্রেপ্তারকৃতরা হলো- তুইসা মং(৩৬), এক্য মারমা(৩৯), চাইমুং মারমা(৩৬) ও মিফং মারমা(৪৫) নামের ৪জন উপজাতীকে। স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা চাঁদাবাজ ও সন্ত্রাসী। তারা পাহাড়ের নিরীহ মানুষের কাছ থেকে নানা অজুহাতে চাঁদা আদায় করছিল। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষ সন্ত্রাসীদের বাধ্য হয়ে চাঁদা দেন। না হলে তাদের ওপর চলে নানা নির্যাতন।

ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন মজুমদারও সাংবাদিকদের বলেছেন, গয়ালমারা, বনফুরসহ আশপাশের এলাকা সন্ত্রাসপ্রবণ। ইউপিডিএফ (প্রসীত খীসা), ইউপিডিএফ (গণন্ত্রান্তিক), জেএসএস (সন্তু লারমা), জেএসএস (এনএম লারমা) কয়েকটি গ্রুপের চাঁদাবাজি, অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকার্মে এলাকার মানুষ অতিষ্ঠ। লামা থানার ওসি আবদুস সাত্তার বলেছেন, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা নিজেদের নিরীহ বলে দাবি করেছে। মামলায় ওই চারজনকেই আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

গত ১৫ জানুয়ারি খাগড়াছড়ি‘র রামগড় এলাকা থেকে অত্যাধুনিক একে ২২ রাইফেলসহ দুই জনকে আটক করে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলি এবং চাঁদা আদায়ের রশিদ পাওয়া যায়। আটককৃতরা হলো- সুজন মারমা ও আব্বাই মারমা। তারা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসীত বিকাশ চাকমা গ্রুপ)-এর সদস্য। এভাবেই লংগদু, মহালছড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সম্প্রতি বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

স্থানীয় প্রশাসন জানায়, পাহাড়ি এলাকায় বর্তমানে চারটি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস, জেএসএস (সংস্কার), ইউনাইটেড পিপলস্ ডোমোক্রিটিকস ফ্রন্ট-ইউপিডিএফ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে এই গ্রুপ গুলো পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজিসহ নানা অপরাধ করে আসছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। সম্প্রতি এই দলাদলি ও আন্তঃকোন্দলে নিহত হয়েছে ইউপিডিএফন্ত্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক মিঠুন চাকমা (৪০)। দিনে দুপুরে বাড়ি থেকে ধরে নিয়ে ভাইয়ের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। গত ৩ জানুয়ারি এ ঘটনা ঘটে। ঘটনার পর তার দলের লোকজন এ জন্য ইউপিডিএফ গণতান্ত্রিকের ওপর দায় চাপায়। ইউপিডিএফ গণতান্ত্রিকের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।

এ দিকে সন্ত্রাসী গ্রুপ গুলোর অব্যাহত কর্মকান্ডে স্থানীয় মানুষ খুবই অতিষ্ঠ। এমনকি সরকারদলীয় সমর্থকেরাও সন্ত্রাসীদের কাছে অসহায় বলে স্থানীয় সূত্র জানায়। সম্প্রতি রাঙামাটিতে আওয়ামী লীগের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী একটি সমাবেশ করা হয়। ওই সমাবেশের আগে রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, যারা রাজনীতির নামে পাহাড়ে প্রতিনিয়ত সন্ত্রাস চাঁদাবাজি করছে তাদের প্রতিরোধ করতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ অস্ত্রের কাছে আর জিম্মি থাকতে চায় না। পাহাড়ে যতক্ষণ অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাস নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে সন্ত্রাসবিরোধী আন্দোলন চলবে। এর অংশ হিসেবে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান তীর্ব করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, কাপ্তাই আওয়ামী লীগের সভাপতি অংশু ছাইন চৌধুরীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এ দিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহত অভিযানকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টায় নেমেছে একটি পক্ষ। তারা এক্ষেত্রে নিরীহ পাহাড়ি মানুষদের মানবঢাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছে বলে একাধিক সূত্র জানিয়েছে। (সূত্র যাযাদি)





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১

আর্কাইভ