শনিবার ● ১৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে শিশু দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
মহালছড়িতে শিশু দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
মহালছড়ি প্রতিনিধি :: (৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪০মি.) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু দিবস উপলক্ষে “বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো” শ্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। আজ ১৭ মার্চ শনিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর পরই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানে শিশু সমাবেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মুক্তি যোদ্ধা শাহাজাহান পাটোয়ারী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জোবায়েরুল হক, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল ও মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।
আলোচনায় বঙ্গবন্ধুর শৈশব জীবনের ইতিহাস তুলে ধরে শিক্ষার্থদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবকাল থেকে সাহসী, নির্ভিক ও অন্যায়ের প্রতিবাদী ছিলেন। তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। বাঙ্গালী জাতিকে প্রতিষ্ঠা করেছেন। তোমরা বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম থেকেই শিক্ষা নিতে হবে। সকলকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করার আহবান জানান। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১