শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট করায় ৫৭ ধারায় মামলা দায়ের
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট করায় ৫৭ ধারায় মামলা দায়ের
সোমবার ● ১৬ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট করায় ৫৭ ধারায় মামলা দায়ের

---বিশ্বনাথ প্রতিনিধি :: (৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৫০মি.) সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার নামে ফেসবুকে ফেক আইডি খুলে প্রধানমন্ত্রী’সহ বিভিন্ন ব্যক্তিবর্গের ছবি বিকৃত করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের আ’লীগ নেতা মো. আবুল কালাম বাদী হয়ে ৩জনকে অভিযুক্ত করে উচ্চ আদালতে এই মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশে গত গত শুক্রবার (১৩এপ্রিল) অভিযোগটি মামলা হিসেবে এফআইআর করে বিশ্বনাথ থানা পুলিশ। মামলায় অভিযুক্তরা হলেন মিরেরগাঁও গ্রামের আব্দুল মতলিবের পুত্র আলতাউর রহমান উরফে আতাবুর, একই গ্রামের আব্দুর রশিদের পুত্র আতিকুর রহমান ও মুজিবুর রহমান।
মামলার এজাহারে বাদী আবুল কালাম উল্লেখ করেন, তিনি নিজ নামে ফেসবুক আইডি ব্যবহার করাকালীণ সময়ে ২০১৫ সালে লক্ষ্য করে তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভূয়া ফেসবুক আইডি পরিচালিত হচ্ছে। ওই ভূয়া আইডি’র ব্যবহারকারীকে সনাক্ত করার চেষ্ঠা করে তিনি ব্যার্থ হন এবং তার নামে ভূয়া আইডি খোলা হয়েছে বলে প্রকৃত আইডিতে স্ট্যাটাস দিয়ে সকল ফ্রেন্ডদের জানিয়ে দেন। কিছুদিন পর অভিযুক্ত আলতাউর রহমান উরফে আতাবুর বাদীর নামে পুনরায় একই ভূয়া আইডি ব্যবহার করে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিভিন্ন ব্যক্তিবর্গের ছবি বিকৃত করে মানহানীকর স্ট্যাটাস’সহ অশ্লীল ছবি পোষ্ট করেন এবং উক্ত অশ্লীল মানহানীকর ছবি গুলোতে বিভিন্ন সময়ে লাইক কমেণ্ট করেন অভিযুক্ত আতিকুর রহমান ও মুজিবুর রহমান। এতে বাদীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

এবিষয়ে গত ১মার্চ আবুল কালাম মামলা দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহনে অস্বীকৃতি জানিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরামর্শ প্রদান করেন। এসময় আবুল কালাম থানায় একটি সাধারণ ডায়েরী (ডায়েরী নং-৫৫) করেন। এরপর গত ১৩ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিলে সেখানেও কোন প্রতিকার না পেয়ে ন্যায় বিচারের স্বার্থে পরবর্তীতে সুপ্রীম কোর্ট সাইবার ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করেন আবুল কালাম। এরই প্রেক্ষিতে গত ৫এপ্রিল অভিযোগটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ (সংশোধিত-১৩) এর ৫৭ ধারায় এফআইআর করে আদালতে রিপোর্ট দাখিলের জন্য বিশ্বনাথ থানার ওসি কে নির্দেশ প্রদান করেন আদালত। এরপর গত ১৩ এপ্রিল শুক্রবার অভিযোগটি এফআইআর হিসেবে বিশ্বনাথ থানায় রেকর্ড করা হয়। মামলা নং-৯।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, আদালতে নির্দেশে আমরা মামলা রেকর্ড করে কার্যক্রম শুরু করেছি। আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।





তথ্যপ্রযুক্তি এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)