রবিবার ● ২২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » ৬ দিনেও অপহৃত ৩ বাঙ্গালী উদ্ধার হয়নি : জনমনে ক্ষোভ
৬ দিনেও অপহৃত ৩ বাঙ্গালী উদ্ধার হয়নি : জনমনে ক্ষোভ
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৯মি.) খাগড়াছড়িতে আগামীকাল সোমবার (২৩ এপ্রিল) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। খাগড়াছড়ির মাইসছড়িতে কাঠ কিনতে গিয়ে ট্রাক চালক,ব্যবসায়ীসহ অপহৃত ৩ বাঙ্গালীকে উদ্ধার করতে না পারায় হরতালের ডাক দেয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।
দফায় দফায় ২৪ ঘন্টা করে আল্টিমেটাম দেয়ার পরও অপহৃতদের উদ্ধারে প্রশাসন ব্যর্থ হওয়ায় এ হরতালের ডাক দেয় সংগঠনটি। পাহাড়ে ৩ বাঙ্গালী অপহরনের ঘটনায় কেন নীরব রয়েছে মানবাধিকার কমিশন ? কেন সুশীল সমাজ নীরব ? কেন প্রশাসনের সফলতা নেই ? এমন প্রশ্ন তুলেন বাঙ্গালী সংগঠনের নেতারা ! গত শুক্রবার খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন থেকে হরতাল কর্মসূচী ঘোষনা করা হয়। সংবাদ সম্মেলন থেকে অপহৃতদের অক্ষত ও জীবিত উদ্ধারের দাবী জানিয়ে অপহৃতদের পরিবার ও বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেন এ হরতাল ঘোষনা দেয়।
আজ রবিবারের সংবাদ সম্মেলন থেকে বেঁধে দেওয়া ২৪ ঘন্টার আল্টিমেটাম শেষ হওয়ার পরও অপহৃতরা উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে তাদের পরিবার-পরিজনরা। অপহরণকারীদের দাবীকৃত মুক্তিপণ দেওয়ার পরও অপহৃতদের মুক্তি দেওয়া হয়নি এমন অভিযোগ করে আসছে তাদের পরিবার। জীবিত ও অক্ষতাবস্থায় উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে অনুরোধও জানানো হয় পরিবারের পক্ষ থেকে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় কাঠ কিনতে গিয়ে নিখোঁজ হন মাটিরাঙ্গা উপজেলার ৩ বাঙ্গালী । নিখোঁজের ৬ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তাদের কোন সন্ধান মেলেনি।





খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল